ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

অভিষেকেই উজ্জ্বল ডি মারিয়া

স্পোর্টস ডেস্ক
825
অভিষেকেই উজ্জ্বল নৈপুণ্য দেখালেন অ্যাঙ্গেল ডি মারিয়া। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড থেকে চলতি মওসুমের শুরুতে ৪৪.৩ মিলিয়ন পাউন্ডে ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দিয়েছেন তিনি। ফরাসি লীগ ওয়ানে ২০১৫-১৬ মওসুমে প্রথম তিন ম্যাচে সুযোগ পাননি তিনি। কিন্তু পিএসজির চতুর্থ ম্যাচে নয়া ক্লাবে নিজের অভিষেক ম্যাচে ঝলক দেখালেন আর্জেন্টিনার এ ফরোয়ার্ড। বর্তমান চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে মোনাকোকে। আর এ ম্যাচে ৬৬ মিনিটে লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামেন ডি মারিয়া। ম্যাচের ৮৩ মিনিটে এজেকুয়েল লাভেজ্জির গোলে দারুণ পাসটি দেন ডি মারিয়া। এর আগে ৫৭ ও ৭৩ মিনিটে জোড়া গোল করেন উরুগুইয়ার স্ট্রাইকার এডিনসন কাভানি। এতে চলতি মওসুমে ৪ ম্যাচের পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে ফরসি লীগ ওয়ানের শীর্ষে পিএসজি। আর ৪ ম্যাচে এক জয়দুই হার ও এক ড্রতে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৩তম স্থানে মোনাকো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

অভিষেকেই উজ্জ্বল ডি মারিয়া

আপডেট সময় : ০৮:২৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫