ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

অবৈধ ট্রেন ভ্রমণে সুযোগ করে দেয়ায় রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

টিকিটহীন যাত্রীদের কাছ থেকে টাকা নিয়ে অবৈধভাবে ট্রেন ভ্রমণের সুযোগ করে দেয়ার অভিযোগে বাংলাদেশ রেলওয়ের তিন কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রেলওয়ের পূর্বাঞ্চলীয় চিফ কমার্শিয়াল ম্যানেজারের সই করা এক আদেশে তাদের বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়।

রবিবার রেলপথ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, গত ১৮ জানুয়ারি ঢাকা থেকে চট্টগ্রামগামী ‘মহানগর প্রভাতী এক্সপ্রেস’ (৭০৪) ট্রেনের একটি কোচে দায়িত্বরত ছিলেন স্টুয়ার্ড মো. আরিফ, স্টুয়ার্ড ম্যানেজার মো. জুয়েল রানা এবং কন্ডাক্টর গার্ড মো. মোস্তাফিজুর রহমান লিমন। অভিযোগ ওঠে, তারা টাকার বিনিময়ে বেশ কিছু যাত্রীকে টিকিট ছাড়াই ট্রেনে ভ্রমণের সুযোগ করে দিয়েছেন।

পরবর্তী সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ-সংক্রান্ত অভিযোগের প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পায় কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতেই ওই তিন কর্মীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকী জানান, অভিযুক্তদের বিরুদ্ধে ৩১ জানুয়ারি বরখাস্তের আদেশ জারি করা হয়েছে। বর্তমানে বিষয়টি অধিকতর তদন্তাধীন। পূর্ণাঙ্গ তদন্ত শেষে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিধি অনুযায়ী প্রয়োজনীয় চূড়ান্ত ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

অবৈধ ট্রেন ভ্রমণে সুযোগ করে দেয়ায় রেলওয়ের তিন কর্মী বরখাস্ত

আপডেট সময় : ০১:৩৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১ ফেব্রুয়ারী ২০২৬