ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘অবকাঠামো উন্নয়নে ২০০ কোটি ডলারের ফান্ড গঠন করা হবে’

স্টাফ রিপোর্টার,
564
বাংলাদেশ ব্যাংক গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, চলতি অর্থ বছরে মোট দেশজ উত্পাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ অর্জনের জন্য কাজ চলছে। এ প্রবৃদ্ধি অর্জনের জন্য দেশের অবকাঠামো সমস্যার সমাধান করতে হবে। আর তা করতে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি ফান্ডের ব্যবস্থা করা হচ্ছে।

কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে রাজস্ব নীতির সঙ্গে তাল মিলিয়ে মুদ্রানীতি চলছে উল্লেখ করে গভর্নর বলেন, বাংলাদেশ ব্যাংকে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৬ বিলিয়ন ডলারের উপরে। বৈদেশিক মুদ্রার এই রিজার্ভ থেকেই অবকাঠামো উন্নয়নের জন্য ২০০ কোটি ডলারের একটি নতুন তহবিল গঠন করা হবে।

বুধবার রাজধানীর মতিঝিলে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) আয়োজিত এক অনুষ্ঠানে গভর্নর এসব কথা বলেন।

‘ইবিএল লিডারশিপ লেকচার সিরিজ’ নামের ওই অনুষ্ঠান পরিচালনা করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলী রেজা ইফতেখার।

অনুষ্ঠানে গভর্নর বলেন, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনার জন্য সভরেন ওয়েলথ ফান্ড (এসডাব্লিউএফ) নামে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরীর নেতৃত্বে ১০ সদস্যের একটি নতুন কমিটি গঠনের কাজ চলছে। ব্যাংকারদের কল্যাণে রাজধানীতে একটি হাসপাতাল নির্মাণের জন্য কেন্দ্রীয় ব্যাংক পরিকল্পনা করছে বলেও জানান গভর্নর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘অবকাঠামো উন্নয়নে ২০০ কোটি ডলারের ফান্ড গঠন করা হবে’

আপডেট সময় : ১২:২৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০১৫