ঢাকা ০৯:০১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অন্য এক আমিন খান

বিনোদন প্রতিনিধি,
665
চিত্রনায়ক আমিন খান এবার পর্দার বাইরে অন্য রূপে নিজেকে উপস্থাপন করলেন। পুরোদমে সামাজিক একটি কার্যক্রম শুরু করেছেন তিনি। ‘ভেজালমুক্ত খাদ্যের দেশ, হবেই মোদের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে চুয়াডাঙ্গার জীবন নগরের পেয়ারাতলা প্রাইমারি স্কুলে শত শত শিক্ষার্থীর মাঝে ভেজালমুক্ত খাদ্যের দেশ গড়ার অঙ্গীকার নিয়ে শুরু হয়েছে তার এ কার্যক্রম। গত ২২শে আগস্ট পেয়ারাতলা কমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থী এবং অভিভাবকদের মাঝে খাদ্যে ভেজাল দিলে একে একে যে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হচ্ছি তা তুলে ধরেন আমিন খান এবং ভবিষ্যতে আমরা কেউই যেন খাদ্যে ভেজাল না দিই সে বিষয়ে সবাইকে অঙ্গীকারবদ্ধ করান। এ প্রসঙ্গে তিনি বলেন, শুধু পেয়ারাতলা নয়, খাদ্যে ভেজাল প্রতিরোধে আমি সারা বাংলার মানুষের মাঝে গণসচেতনতা তুলে ধরার চেষ্টা করবো। একজন মানুষ হিসেবে, একজন শিল্পী হিসেবে আমি মনে করি এটি আমার নাগরিক দায়িত্ব। এ কার্যক্রম শুরুর ক্ষেত্রে বিশেষভাবে ধন্যবাদ দিতে চাই মার্সেল ইলেকট্রনিক্সকে। কারণ তারা আমার পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আমিন খান তার এ কার্যক্রমে সমাজের সকল স্তরের সচেতন নাগরিকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি শিল্পীদেরও বিশেষভাবে তার পাশে থেকে তাকে সহযোগিতা করার আশাবাদ ব্যক্ত করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

অন্য এক আমিন খান

আপডেট সময় : ০১:০৮:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫