ঢাকা ১১:৫১ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় জ্যাকবসন

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত সাবেক কূটনীতিক ট্র্যাসি অ্যান জ্যাকবসন অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন। এরই অংশ হিসেবে ঢাকায় এসেছেন তিনি।

শনিবার (১১ জানুয়ারি) সকালে তিনি ঢাকায় এসে পৌঁছান। সব ঠিক থাকলে আজই মার্কিন দূতাবাসের দা‌য়িত্ব বুঝে নেবেন সাবেক এই কূটনীতিক।

এদিকে ট্র্যাসি জ্যাকবসনের আগমনের খবরে ঢাকার মার্কিন দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি বার্তা দিয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশে তাদের নতুন অন্তর্বর্তীকালীন চার্জ ডি অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনকে স্বাগত জানাতে পেরে তারা উচ্ছ্বসিত।

বার্তায় আরও বলা হয়েছে, জ্যাকবসন কূটনীতিতে বিশাল অভিজ্ঞতাসম্পন্ন। তিনি তাজিকিস্তান, তুর্কমেনিস্তান ও কসোভোতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক গড়ে তুলতে রাষ্ট্রদূত জ্যাকবসন নিষ্ঠা ও দূরদর্শিতার সঙ্গে ঢাকা মিশনের নেতৃত্ব দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

উল্লেখ্য, আলোচিত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উত্তরসূরি হিসেবে ডেভিড মিলিকে মনোনীত করেছিলেন প্রেসিডেন্ট জো বাইডেন। তবে মার্কিন সিনেটে মনোনয়নের শুনানি না হওয়ায় শেষ পর্যন্ত ঢাকায় আসছেন না মিলি। এ অবস্থায় নতুন মার্কিন রাষ্ট্রদূত না আসা পর্যন্ত চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করতে ঢাকায় এসেছেন ট্র্যাসি অ্যান জ্যাকবসন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

অন্তর্বর্তীকালীন দা‌য়িত্ব পালনে ঢাকায় জ্যাকবসন

আপডেট সময় : ১০:০৩:৪১ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২৫