ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

অনলাইনে তথ্য পেতে জনগণকে উৎসাহিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

স্টাফ রিপোর্টার,

????????????????????????????????????
????????????????????????????????????

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার ও বেসরকারি সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে তথ্য পেতে বা এ ব্যাপারে কোন অভিযোগ দিতে ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে জনগণকে উৎসাহিত করতে তথ্য কমিশনের প্রতি আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী তথ্য কমিশনের বার্ষিক রিপোর্ট গ্রহণের পর বলেন, তথ্য পেতে মানুষকে লেখার পরিবর্তে অনলাইন ব্যবহারে উৎসাহিত করতে হবে। প্রধান তথ্য কমিশনার মোহাম্মাদ ফারুক আজ প্রধানমন্ত্রীর কাছে তার তেজগাঁও কার্যালয়ে এই রিপোর্ট পেশ করেন।

এ সময় অপর দুই কমিশনার নেপাল চন্দ্র সরকার ও প্রফেসর ড. খুরশিদা বেগম সৈয়দ উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী তথ্য কমিশনের কর্মকান্ডের প্রশংসা করে বলেন, তাঁর সরকার অবাধ তথ্য প্রবাহে বিশ্বাসী। তিনি স্বচ্ছ প্রক্রিয়ায় সব তথ্যের প্রচারের ওপর গুরুত্বারোপ করেন।

প্রধান তথ্য কমিশনার বলেন, জনগণকে তথ্য দিতে বর্তমান সরকারি অফিসগুলোতে ২১ হাজার কর্মকর্তাকে দায়িত্ব দেয়া হয়েছে। মানুষ সাধারণতঃ ভূমি, স্বাস্থ্য ও শিক্ষাখাত সম্পর্কে তথ্য জানতে আগ্রহী।

মোহাম্মাদ ফারুক বলেন, গত বছর ৭০ হাজার তথ্য সম্পর্কে আবেদন পাওয়া গেছে এবং ১০৯৫টি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের অধিকাংশই নিষ্পত্তি হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

অনলাইনে তথ্য পেতে জনগণকে উৎসাহিত করার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট সময় : ০৮:১৬:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫