ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

অঘটনের শিকার রিয়াল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭
  • 415

ছবি: হারের পর মাথা নুইয়ে মাঠ ছাড়ার পথে রোনালদো-বেনজেমা।

লা লিগায় ভ্যালেন্সিয়ার ঘরের মাঠে অঘটনের শিকার হল স্প্যানিশ জায়ান্টের প্রথম সারির দল রিয়াল মাদ্রিদ। বুধবার রাতে তারকাখচিত দল নিয়েও পয়েন্ট টেবিলের তলানির দল ভ্যালেন্সিয়ার কাছে ২-১ পরাজিত হলে জিনেদিন জিদানের ছাত্ররা।

৪-৩-৩ ফরমেটে রণকৌশল সাজায় রিয়াল বস। অপরদিকে প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া ৪-৫-১ ফরমেট নিয়ে মাঠে নামে। ম্যাচ শুরুর ৪ মিনিটেই সিমন জাজার গোলে এগিয়ে যায় ভ্যালেন্সিয়া। মুনিরের অ্যাসিস্ট থেকে রিয়াল গোলরক্ষককে ফাঁকি দেন এই ইতালিয়ান তারকা।

৯ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করেন ফেবিয়ান। রিয়াল রক্ষণভাগ উপড়ে আলতো শটে রিয়াল গোলপোস্ট ভেদ করেন এই চিলি মিডফিল্ডার। মুহূর্তেই উল্লাসে ফেটে পড়ে ভ্যালেন্সিয়ার স্টেডিয়াম। বিপরীতে মাথা নুইয়ে আফসোস করতে থাকেন রোনালদো-বেলরা।

২-০ গোলে পিছিয়ে ম্যাচে ফিরতে মরিয়া হয়ে পড়ে লস ব্লাঙ্কোসরা। ৪৪ মিনিটে দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোর দারুণ গোলে স্কোর লাইন ২-১ করেন রিয়াল। এক গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পর আক্রমণ চালিয়ে কোনো ফল বয়ে আনতে পারেনি রিয়াল। কারণ প্রতিপক্ষ ভ্যালেন্সিয়া তাদের রক্ষণভাগ ভালোভাবেই আঁকড়ে রাখে। নির্ধারিত সময়ে আর গোল না হওয়ায় ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে রিয়াল।

এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও বার্সা রিয়ালের একদম ঘাড়ে চলে এসেছে। ২২ ম্যাচ থেকে ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল। আর ২৩ ম্যাচ খেলে ৫১ পয়েন্ট নিয়ে দুইয়ে কাতালানরা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

অঘটনের শিকার রিয়াল

আপডেট সময় : ০৯:২১:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৭