ঢাকা ০৭:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

অক্ষম বন্দির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল পাকিস্তান

1285
পাকিস্তানে পক্ষাঘাতগ্রস্ত এক বন্দির মৃত্যুদণ্ড কার্যকরের পরিকল্পনা স্থগিত করা হয়েছে। তার আইনজীবী একথা জানিয়েছে। পক্ষাঘাতগ্রস্ত আব্দুল বাসিত হুইলচেয়ারে থাকার কারণে তার মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দায়িত্বরত ম্যাজিস্ট্রেট।

নিয়মানুযায়ী, বন্দিকে ফাঁসির মঞ্চে দাঁড়াতে হয়। কিন্তু তার পা অবশ থাকায় তিনি দাঁড়াতে পারেন না। ফলে জেলের নিয়মানুযায়ী, তার মৃত্যুদণ্ড কার্যকর করতে সমস্যা দেখা দেয়। আব্দুল বাসিত কারাগারে বন্দি থাকা অবস্থায় অসুস্থ হয়ে অক্ষম হয়ে পড়েন।

৪৩ বছর বয়স্ক বাসিত খুনের অভিযোগে ছয় বছর আগে দোষী সাব্যস্ত হন এবং গত মাসে লাহোরে তার মৃত্যুদণ্ড কার্যকর করার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে দেয়া হয়। গত ২২ জুলাই তিনি রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আবেদন করলেও সুপ্রিম কোর্ট ও লাহোর হাইকোর্ট মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন দেয়। এ দণ্ড কার্যকর স্থগিতের কোনো সময়সীমা আছে কিনা তা স্পষ্ট জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

অক্ষম বন্দির মৃত্যুদণ্ড কার্যকর স্থগিত করল পাকিস্তান

আপডেট সময় : ১১:৩৩:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০১৫