রুশনারা আলী এমপি মায়ানমারের স্টেইট কাউন্সিলার অং সান সুচির সাথে দেখা করে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতনের বিষয়ে তার উদ্বেগের বিষয়টি পুনচ্ঞব্যক্ত করেছেন। গত ১৪ ফেব্রুয়ারী, মঙ্গলবার মায়ানমারে তাদের মধ্যে এই বৈঠকটি অনুষ্টিত হয়।
রোহিঙ্গাদের উপর নির্যাতনের বিষয়ে ব্রিটিশ সরকারের আনুষ্টানিক উদ্বেগ জানানোর জন্যই রুশনারা মূলত অং সান সু কির সাথে দেখা করেন এবং গত ৩ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো তিনি দেশটি সফর করলেন। উল্লেখ্য যে, বেথনাল গ্রীণ এন্ড বো আসনের এমপি রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে মায়ানমার বিষয়ক অল পার্টি পার্লামেন্টারী গ্রুপের কো চেয়ার।
বৈঠক শেষে এক বিশেষ বিবৃতিতে রুশনারা বলেন, ২০১৬ সালের অক্টোবর মাসে ৯ জন বর্ডার অফিসারের হত্যাকান্ডকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছে তা দূ:খজনক। এরপর সেনাবাহিনীর অপারেশনের কারনে ৬৯ হাজার রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। এছাড়া দেশটিতে আরো হাজার হাজার রোহিঙ্গা গৃহহারা হয়েছেন। ২০১২ সালে অনুরুপ ঘটনায় আরো প্রায় ১শ হাজার রোহিঙ্গা গৃহহীন হয়েছিলেন। এসব বিষয়ে ব্রিটিশ সরকারের উদ্বেগ জানানোর জন্যই আমি তার সাথে দেখা করেছি। রুশনারা বলেন, অং সান সুচির সাথে সাক্ষ্ াঅবশ্যই সম্মানের।
গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য তার ত্যাগ সারা বিশ্বের মুক্তিকামী মানুষের কাছে প্রেরনার বিষয়। আশা করি রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে তিনি বিশেষ ভূমিকা রাখবেন। রুশনারা জানান, রাখাইন প্রদেশসহ দেশটির বিভিন্ন স্থানে রোহিঙ্গারা অমানবিক জীবন যাপন করছেন।
খাদ্য, স্বাস্থ্য সেবা এবং আশ্রয়ের মতো বিভিন্ন মানবিক সাহায্য পৌঁছানো এখনো সম্ভব হয়ে উঠছে না। ২০১৩ সালে আমার সর্বশেষ ভিজিটের পর থেকে অবস্থার কোন উন্নতী হয়নি। উল্লেখ্য যে, এর আগে রুশনারা তার উদ্যোগে ব্রিটিশ ফরেন সেক্রেটারী বরিস জনসনের কাছে ৭০ জন এমপির স্বাক্ষর স“লিত যৌথ চিঠি পেঁঁৗঁছে দিয়েছিলেন। চিঠিতে তারা রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধে ফরেন সেক্রেটারীকে মায়ানমারের উপর চাপ দেয়ার আহধ্বান জানিয়েছিলেন।
প্রতিনিধির নাম 




