ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ৩০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

‘তারেক জিয়াকে ক্ষমতায় বসাতে হবে’: ৩০০ অনুসারী নিয়ে ঘোষণা আওয়ামী লীগ সভাপতির

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় ৩০০ নেতাকর্মী নিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেয়ার ঘোষণা দিয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান আনিছুর রহমান বাচ্চু মাদবর।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের সৈয়দবস্তা এলাকায় নিজ বাড়িতে শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থীর উপস্থিতিতে তিনি এ ঘোষণা দেন।

স্থানীয়রা জানায়, আনিছুর রহমান বাচ্চু মাদবর দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি একই ইউনিয়ন থেকে টানা তিনবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন, যার মধ্যে একবার নৌকা প্রতীক নিয়ে জয়লাভ করেন।

বুধবার দুপুরে তিনি শরীয়তপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর সঙ্গে নিজ বাড়িতে একটি উঠান বৈঠকের আয়োজন করেন। ওই সভায় তিনি তার সমর্থক ও স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে আনিছুর রহমান বাচ্চু মাদবর বলেন, ‘মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু আমাদের বলেছেন, আপনারা যারা আওয়ামী লীগ করেন, তারা আওয়ামী লীগই করবেন; বিএনপিতে আসার দরকার নেই। আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের সহযোগিতা করবেন।

তার এই কথায় আমরা কনেশ্বর ইউনিয়নের আওয়ামী লীগের নেতাকর্মীদের নিয়ে তাকে সমর্থন জানিয়েছি।’

এ বিষয়ে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু বলেন, ‘শরীয়তপুরে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি। এখানে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপিকে সমর্থন জানিয়ে আমাদের পক্ষে কাজ শুরু করেছেন। আমরা সবাই একটি পরিবার।

তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে আমরা একসঙ্গে কাজ করে যাব।’

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

‘তারেক জিয়াকে ক্ষমতায় বসাতে হবে’: ৩০০ অনুসারী নিয়ে ঘোষণা আওয়ামী লীগ সভাপতির

আপডেট সময় : ০৫:১৮:১৮ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬