ঢাকা ১০:২৬ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মেয়েকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, বাবা গ্রেপ্তার

1244
ভারতের ত্রিপুরায় নিজের শিশু কন্যাকে জীবন্ত কবর দেয়ার চেষ্টার অভিযোগে পাষণ্ড এক পিতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ জানায়, বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী গ্রাম পুটিয়ার বাসিন্দা আব্দুল হোসেন (৩০) দুই কন্যার জনক। কন্যা সন্তান জন্ম দেয়ার জন্য আব্দুল সবসময় তার স্ত্রী ছতনা বেগমকে গালমন্দ করতেন। নিজের মেয়েদের মেরে ফেলার কথাও বলতেন আব্দুল।
শুক্রবার ছতনা কাজে বের হলে আব্দুল মাতাল অবস্থায় তাদের বড় মেয়ে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রোকসানা খাতুনকে হত্যার চেষ্টা করেন। আব্দুল রোকসানার হাত ও মুখ বেঁধে তাকে বাড়ির পেছনে জীবন্ত কবর দেয়ার চেষ্টা করে।
বাড়ি এসে মেয়েকে দেখতে না পেয়ে ছতনার মনে সন্দেহ হয়। তিনি মেয়েকে খুঁজতে শুরু করেন। প্রতিবেশীরাও তার সহযোগিতায় এগিয়ে আসে।
এক পর্যায়ে বাড়ির পেছন দিকে প্রায় গলা পর্যন্ত মাটিতে পোঁতা অবস্থায় রোকসানাকে খুঁজে পাওয়া যায়। তার মাথা একটি বাঁশের ঝুড়ি দিয়ে ঢাকা ছিল।
পুলিশ আব্দুলকে গ্রেপ্তার করে কালামচুরা থানায় নিয়ে গেছে। তার বিরুদ্ধে হত্যা চেষ্টা করার অভিযোগ আনা হয়েছে।
রোকসানা জানায়, তার বাবা তাকে প্রতিদিন নানা ভাবে অত্যাচার করে। এদিন ঘরে পানি ফেলার অপরাধে তাকে এই শাস্তি দেয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মেয়েকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা, বাবা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:০৬:৪৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০১৫