ঢাকা ১০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ওবামাকে মুসলিম বলার প্রতিবাদ না করায় ট্রাম্পের নিন্দা

1222
বারাক ওবামাকে মুসলমান বলার প্রতিবাদ না করায় রিপাবলিকান মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
নিউ হ্যাম্পশায়ারে এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের এক সমর্থক প্রেসিডেন্ট ওবামাকে মুসলিম এবং যুক্তরাষ্ট্রের নাগরিক নন বলে দাবি করেন।
কিন্তু ডোনাল্ড ট্রাম্প এই কথার প্রতিবাদ না করে হেসে অন্য প্রসঙ্গে চলে যান।
ডোনাল্ড ট্রাম্পের এই সমর্থন অনুষ্ঠানে বলেন, “এ দেশে এখন একটা সমস্যা আছে, সেটা হচ্ছে মুসলমানরা। আমাদের বর্তমান প্রেসিডেন্টও একজন মুসলমান। আপনারা জানেন, তিনি এমনকি মার্কিন নাগরিক পর্যন্ত নন।”
এই প্রশ্নের পর ডোনাল্ড ট্রাম্পকে হেসে বলতে দেখা যায়, “আমাদের কি এই প্রশ্নটা নেয়ার দরকার আছে?”
এ ঘটনা নিয়ে ডোনাল্ড ট্রাম্প এখন তীব্র সমালোচনার মুখে পড়েছেন।
ডেমোক্রেটিক দলের মনোনয়ন প্রার্থী হিলারি ক্লিন্টন বলেন, এরকম ঘৃণা ও বিদ্বেষ সৃষ্টিকারি কথার কোন নিন্দা না করে ডোনাল্ড ট্রাম্প যে দৃষ্টান্ত তৈরি করেছেন, তা বিচলিত হওয়ার মত।
ডেমোক্রেটিক পার্টি বলেছে, মিস্টার ট্রাম্পের বর্ণবাদ এখন সব সীমা ছাড়িয়ে গেছে।
উল্লেখ্য প্রেসিডেন্ট ওবামা বাবা ছিলেন কেনিয়ান এবং মা মার্কিন নাগরিক। তিনি বহুবারই খোলাখুলি বলেছেন, তিনি খ্রীষ্টধর্মে বিশ্বাসী।
২০১১ সালে তাকে যারা জন্মসনদ দেখিয়ে তার মার্কিন নাগরিকত্ব প্রমাণের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছিলেন, ডোনাল্ড ট্রাম্প ছিলেন তাদের একজন।
প্রেসিডেন্ট ওবামা এই বিতর্কের ইতি টানার জন্য তার জন্ম সনদও প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ওবামাকে মুসলিম বলার প্রতিবাদ না করায় ট্রাম্পের নিন্দা

আপডেট সময় : ০৮:২১:১৪ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫