ঢাকা ০৪:২০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ইশারায় ভিডিও গেম

1201
কোনও বাটন নেই, নেই জয়স্টিকস বা গ্লোভসও তারপরও হচ্ছে সবকিছু। কম্পিউটারে গেমস খেলাদের জন্য সুখবর! এই গেমস বাজারে এনেছে নিম্বল। এর মাধ্যমে বাটন, জয়স্টিকস বা গ্লোভস ছাড়াই শুধু আঙুলের ইশারায় গেমপোকারা খেলতে পারবেন পছন্দের গেমটি।
নতুন আবিষ্কার হওয়া ডিভাইসটি কাজ করবে জাদুর মতো। ভাবুন, আপনি বাটন ক্লিক করছেন না অথচ ভিডিও গেমে মনিটরে আপনি যা করতে চাচ্ছেন তা হচ্ছে শুধু হাতের আঙুলের ইশারায়। এ জন্য আপনার আঙুলে পরে নিতে হবে গেস্টার কন্ট্রোল ডিভাইস। এর মাধ্যমে আপনি কোনও বাটন ছাড়াই সহজে খেলতে পারবেন পছন্দের গেম। আপনার আঙুলের ছাপ যুক্ত থাকলে যেকোনও জায়গায় বা স্থানে আপনি গেম খেলতে পারবেন।
নিম্বল নামে গেস্টার কন্ট্রোল সিস্টেমটি আবিষ্কার করেছেন ভারতের তিন শিক্ষার্থী। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজির এই তরুণ আবিষ্কারকদের নাম— বিবেক কুমার, হরশিত শ্রীবাস্তব ও অভিষেক শর্মা।
নিজেদের আবিষ্কারের বিষয়ে বিবেক বলেন, ‘আমরা সবাই গেম খেলতে পছন্দ করতাম। এটাই আমাদের তিনজনকে একত্র করতে সহায়তা করেছে। আমরা মনে করেছি, গেমের জন্য একটা নতুন ডিভাইস দরকার। যার মাধ্যমে বাটন ছাড়াই শুধু আঙুলের সাহায্যে যেখানে খুশি সেখানে বসে গেম খেলা যায়। শেষ অবধি আমরা আমাদের চিন্তাকে বাস্তবে রূপ দিতে সক্ষম হয়েছি।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ইশারায় ভিডিও গেম

আপডেট সময় : ০৮:২৮:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫