ঢাকা ০১:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মায়ের লেখা নাটকে তিন্নি

বিনোদন প্রতিনিধি,
1196
দেশের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শ্রাবস্তী দত্ত তিন্নি। জনপ্রিয় হওয়ার পাশাপাশি ব্যক্তিগত, পারিবারিকসহ বিভিন্ন কারণে তাকে নিয়ে আলোচনা, সমালোচনা ও বিতর্কও কম হয়নি। ছোট পর্দায় কাজ করার পাশাপাশি কয়েকটি চলচ্চিত্রেও কাজ করেছেন এই গ্ল্যামারাস কন্যা। তবে দীর্ঘ সময় ধরে রহস্যজনক ভাবে অনেকটাই আড়ালে চলে গিয়েছিলেন তিন্নি। অনেকটা হঠাৎ করেই তিনি মিডিয়ার সব কাজ থেকে দূরে চলে যান। অবশ্য হঠাৎ করে সবাইকে চমকে দেয়া কিংবা হারিয়ে যাওয়ার ঘটনা তিন্নির ক্যারিয়ারে নতুন কিছু নয়। তবে তিন্নি ভক্তদের জন্য সুখবর হলো হঠাৎ করেই তিনি আবারও ছোট পর্দায় ফিরেছেন। নতুন একটি নাটকে অভিনয়ও করেছেন তিনি। মা কস্তুরী দত্ত মজুমদারের লেখা নাটকের মাধ্যমেই প্রত্যাবর্তন হয়েছে তার। ‘একই বৃন্তে’ নামক এ নাটকটি পরিচালনা করেছেন সুজন শাহরিয়ার। সম্প্রতি এ নাটকের শুটিং করতে গিয়ে দীর্ঘ সময় পর আবার চিরপরিচিত ক্যামেরার সামনে দাঁড়ালেন তিন্নি। শুটিংয়ে আগের মতোই প্রাণবন্ত তিন্নিকেই আবিষ্কার করা গেছে। মায়ের নাটকের মাধ্যমে ফেরা প্রসঙ্গে তিন্নি
বলেন, অনেক দিন পর নাটকে ফিরলাম। তাই অনেক বেশি ভাল লাগছে। আরও বেশি ভাল লাগছে মায়ের লেখা নাটকে কাজ করতে পেরে। অনেক সুন্দর গল্পের নাটক এটি। নিজের মা বলে বলছি না। নাটকটি দেখলেই সেটা বোঝা যাবে। সব মিলিয়ে আমি অনেক হ্যাপি এ নাটকে অভিনয় করে। আশা করছি, ভাল লাগবে দর্শকদের। নিয়মিত এখন থেকে নাটকে অভিনয় করবেন কিনা- এমন প্রশ্নের জবাবে তিন্নি বলেন, এতদিন বিভিন্ন কারণে আসলে কাজ করিনি। অনেক জটিলতার মধ্যে ছিলাম। ইচ্ছে আছে এখন থেকে নিয়মিত অভিনয়ের। তবে অল্প সংখ্যক নাটকে বেছে বেছে কাজ করতে চাই। এক্ষেত্রে গল্প ও চরিত্রটাকে প্রাধান্য দেবো। আশা করছি, এখন থেকে নিয়মিত দেখা হবে দর্শকদের সঙ্গে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মায়ের লেখা নাটকে তিন্নি

আপডেট সময় : ০৮:০৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫