ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রিয়াজ-নিপুণের ‘নিলাম বৌ’

1194
নিপু আর অপু দুই ভাইবোন। মাকে নিয়ে তাদের সুখের সংসার। মায়ের জন্য দুই সন্তনের ভালবাসার অন্ত নেই। মা-ই তাদের প্রাণ। মায়ের কোন কিছু হলে তারা পাগল হয়ে যায়। নিপুদের সুখের সংসারে হঠাৎই ঝড় আসে। দিশাহারা হয়ে যায় নিপু আর অপু। কোন উপায় না দেখে গোপনে সিদ্ধান্ত নেয় তারা বাড়ি বিক্রি করবে। কারণ বাড়ি বিক্রি না করলে তাদের পক্ষে টাকা জোগাড় করা সম্ভব নয়। তারা যে সমস্যায় পড়েছে তার একটি মাত্র উপায় ওই পরিমাণ টাকা, যা কেবলমাত্র বাড়ি বিক্রি করলেই পাওয়া সম্ভব। টাকার অঙ্কটা কোটির উপরে বলেই বাধ্য হয়ে তারা বাড়ি নিলামে তোলে। তবে ঘটনাচক্রে বাড়ির সঙ্গে নিপুকেও নিলামে উঠতে হয়। বাড়ির ক্রেতা বাড়ির সঙ্গে নিপুকেও কিনে নিতে চায়। কিন্তু নিপুকে একজন অর্জন করতে চায় ভালবাসা দিয়ে, সে রিয়াজ। এখন কি করবে নিপু? এমন প্রশ্ন ঘিরেই আবর্তিত হয়েছে টেলিফিল্ম ‘নিলাম বৌ’-এর গল্প। যেটি রচনা ও পরিচালনা করেছেন ফেরদৌস হাসান। এটিএন বাংলার বিশেষ আয়োজনে ঈদের দিন দুপুর ৩টা ১০ মিনিটে প্রচার হবে এটি। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন দিলারা জামান, রিয়াজ, চিত্রনায়িকা নিপুণ, আশিক মনির, নমিরা, আবদুল্লাহ্ রানা, মাহফুজ, ওয়ালিউল ইসলাম, সিদ্দিক, পিয়াল, কাজী উজ্জ্বল, দুলাল প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রিয়াজ-নিপুণের ‘নিলাম বৌ’

আপডেট সময় : ০৭:৫৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫