ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

পেশোয়ারে বিমান ঘাঁটিতে তালেবান হামলা, ১৩ জঙ্গিসহ ৩৩ জন নিহত

1193
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় পেশোয়ার শহরে অবস্থিত পাকিস্তান বিমান বাহিনীর একটি ঘাঁটিতে বন্দুকধারী জঙ্গিরা হামলা চালিয়েছে। পাল্টা-হামলায় কমপক্ষে ১৩ জঙ্গিসহ ৩৩ জন নিহত হয়েছে। এক মেজরসহ ২ সেনা আহত হয়েছে। তবে স্থানীয় বিভিন্ন হাসপাতালের সূত্রে হতাহতের সংখ্যা আরও বেশি বলে মনে করা হচ্ছে। পাকিস্তান তালেবান হামলার দায় স্বীকার করেছে। এক ইমেইল বার্তায় পাকিস্তান তালেবানের মুখপাত্র মুহাম্মদ খুরাসানি বলেছেন, আত্মঘাতী একটি ইউনিট এ হামলা পরিচালনা করেছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। সেনা মুখপাত্র মেজর জেনারেল আসিম বাজওয়া জানিয়েছেন, একটি প্রহরা চৌকিতে হামলা চালানোর পর ১০ বন্দুকধারী বাদাবের বিমান ঘাঁটিতে প্রবেশ করে। তিনি জানান, নিরাপত্তা বাহিনীসমূহ পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং বাকি বন্দুকধারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এদিকে রিপোর্টারদের কাছে পাঠানো এক ইমেইলে পাকিস্তান তালেবান হামলার দায় স্বীকার করেছে। তাদের নির্দেশেই এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তালেবান। পেশোয়ার জঙ্গিদের নিয়মিত টার্গেটে পরিণত হয়েছে। গত বছরের ডিসেম্বরে পেশোয়ারে সেনা পরিচালিত এক স্কুলে হামলায় ১৩২ স্কুলশিশুসহ মোট ১৫০ জনেরও বেশি নিহত হয়েছিল। এরপর পাকিস্তান সরকারও জঙ্গি দমনে কঠোর অবস্থান নেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

পেশোয়ারে বিমান ঘাঁটিতে তালেবান হামলা, ১৩ জঙ্গিসহ ৩৩ জন নিহত

আপডেট সময় : ০৭:৪৫:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫