ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বুড়িগঙ্গা থেকে ২ জনের লাশ উদ্ধার

8290
ঢাকার কেরানীগঞ্জে বুড়িগঙ্গা নদী থেকে দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একজন স্কুলছাত্র। অপর যুবকের পরিচয় পাওয়া যায়নি। বুধবার দুপুরে নদীর ধাউচর ও রাতে পানগাঁও এলাকায় লাশ দুটি ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। এর মধ্যে কেরাণীগঞ্জ মডেল থানার ধাউচরে পাওয়া যায় ঢাকার মিরপুর এলাকার বসির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র তমালের লাশ। সে গত সোমবার স্কুল পালিয়ে এক সহপাঠীর সঙ্গে গাবতলী এলাকায় নদীতে গোসল করতে যায়। এসম ডুবে গিয়ে নিখোজ হয়। তখন অনেক খোঁজাখুঁজি করেও তমালকে পাওয়া যায়নি। বুধবার দুপুরে ধাউচর এলাকায় লাশ ভাসার খবর পেয়ে পুলিশ গিয়ে উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা এসে তমালের লাশ সনাক্ত করেন। এছাড়া রাতে দক্ষিণ কেরাণীগঞ্জের পানগাঁও এলাকার বুড়িগঙ্গা নদীতে আরেকটি লাশ পাওয়া যায়। আনুমানিক ৩০ বছর বয়সী ওই যুবকের পরনে ছিল কালো ট্রাউজার ও সাদা টিশার্ট। ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বুড়িগঙ্গা থেকে ২ জনের লাশ উদ্ধার

আপডেট সময় : ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৫