ঢাকা ১২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মারমুখী প্রিয়াংকা

1170

প্রকাশ ঝা পরিচালিত নতুন ছবিতে পুরোপুরি অ্যাকশন কন্যারূপে দেখা যাবে তাকে। ছবির নাম ‘জয় গঙ্গাজল’। ২০০৩ সালে ‘গঙ্গাজল’ ছবিটি দিয়ে বাজিমাত করেছিলেন প্রকাশ ঝা। সে ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছিলেন অজয় দেবগন। তবে এবার এ ছবির সিকুয়্যালে অজয় থাকছেন না। তার বদলে ছবির প্রধান ভূমিকায় অভিনয় করছেন প্রিয়াংকা। এখানে একজন সৎ, নিষ্ঠাবান ও সাহসী পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাবে তাকে। এ ধরনের চরিত্রে এ প্রথমবারের মতো অভিনয় করছেন প্রিয়াংকা। এরই মধ্যে ছবিটির কাজ শুরু হয়েছে। প্রিয়াংকা এ ছবির জন্য আলাদাভাবে ফাইটিংয়ের প্রশিক্ষণ নিচ্ছেন এখন। তার এ প্রশিক্ষণ চলবে ছবির শুটিং শেষ না হওয়া পর্যন্ত। কারণ পুরো ছবিতেই মারমুখী প্রিয়াংকা চোপড়াকে আবিষ্কার করা যাবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার আভা মাথুর রূপে ছবিতে অভিনয় করছেন তিনি। সব মিলিয়ে ছবিটি নিয়ে দারুণ আশাবাদী পরিচালক প্রকাশ ঝা। তিনি এ বিষয়ে বলেন, প্রিয়াংকা নিজের সর্বোচ্চটা এ ছবিতে দিচ্ছেন। তিনি খুব সুন্দর করে ফাইটিং রপ্ত করছেন। এটা ভারতের নারী প্রধান একটি সেরা অ্যাকশন ছবি হতে চলেছে। এখানে অভিনয় করে আনন্দিত প্রিয়াংকাও। এ বিষয়ে তিনি বলেন, পরিচালক আমার ওপর আস্থা রেখেই এমন চরিত্রে কাজ করাচ্ছেন আমাকে দিয়ে। এরকম চরিত্রে এর আগে কখনও অভিনয় করিনি আমি। সব মিলিয়ে আশা করছি ছবিটি বলিউডে অন্য মাত্রা যোগ করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মারমুখী প্রিয়াংকা

আপডেট সময় : ১০:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫