ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

সংসার ভেঙে গেল কঙ্কনার

1148

বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল অপর্ণা সেনের কন্যা অভিনেত্রী কঙ্কনা আলাদা থাকছেন। স্বামী অভিনেতা রণবীর শোরের সঙ্গে সম্পর্কটা মোটেই ভাল যাচ্ছে না তার। অতঃপর কঙ্কনা সোমবার নিজেই টুইটারে জানিয়েছেন, আমি আর রণবীর আলাদা থাকার সিদ্ধান্ত নিয়েছি। তবে এর পরও আমরা বন্ধু থাকব। আর আমাদের ছেলের দায়িত্বও দুজনে সামলাব। বিয়ের পাঁচ বছর পর অভিনেতা রণবীর শোরের সঙ্গে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন কঙ্কনা সেন শর্মা। ২০০৭-এ প্রথম দেখা রণবীর-কঙ্কনার। একে অপরকে ভাললাগার সেই শুরু। ২০১০-এ সাতপাকে বাঁধা পড়েন তারা। এর পর মুম্বইতেই একসঙ্গে থাকতে শুরু করেছিলেন। তাদের ছেলে হারুনের বয়স এখন চার। মা-বাবা আলাদা হয়ে গেলে হারুন কার কাছে থাকবে সে ব্যাপারে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। হারুন জন্মাবার কিছুদিন পর থেকেই তাদের বিচ্ছেদের গুঞ্জন শোনা গিয়েছিল বলিউডে। কিন্তু সে সময় মুখে কুলুপ এঁটেছিলেন দুজনেই। তবে কঙ্কনা এবং রণবীরের সম্পর্ক যে আর আগের মতো নেই তা ভালভাবেই বুঝতে পারছিলেন তাদের ঘনিষ্ঠজনেরা। ইদানীং কলকাতাতে মায়ের কাছেই বেশি থাকছেন কঙ্কনা। তবে বিবাহবিচ্ছেদ হলেও বন্ধুত্বের সম্পর্ক বজায় থাকবে বলেই জানিয়েছেন তারা। ‘ট্রাফিক সিগনাল’, ‘মিক্সড ডাবলস’, ‘গৌর হরি দস্তান’-এর মতো ছবিতে একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন কঙ্কনা ও রণবীর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

সংসার ভেঙে গেল কঙ্কনার

আপডেট সময় : ০৯:৫০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫