ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আল আকসায় সংঘর্ষ

1116
মুসলমানদের তৃতীয় পবিত্র স্থান আল আকসা মসজিদে মুসলমানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছে ইসরাইলি সেনারা। গতকাল থেকে ওই মসজিদের ভিতরে অবস্থান করছিলেন বেশ কিছু সংখ্যক মুসলমান। আজ বাইরে থেকে মসজিদের ভিতরে প্রবেশ করে ইসরাইলি সেনারা। এ সময় তারা এর ভিতরে মুসলমানদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। তারা মসজিদের ভিতরে মুসলমানদের অবরুদ্ধ করে রাখে। এ ঘটনার নিন্দা করেছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। দখলদার সেনা ও পুলিশের এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তিনি। এ হামলাকে তিনি আল আকসা মসজিদ ও বিশ্বাসীদের বিরুদ্ধে আগ্রাসন হিসেবে অভিহিত করেছেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীর উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে আরও বলা হয়, ইসরাইলি পক্ষ দাবি করেছে মসজিদের ভিতর থেকে পাথর নিক্ষেপ করা হয়েছে সেনা ও পুলিশের বিরুদ্ধে। এ সময় তাদেরকে গ্রেপ্তার করতে মসজিদ চত্বরে প্রবেশ করে পুলিশ ও সেনাবাহিনী। তবে প্রত্যক্ষদর্শী এক মুসলিম বলেছেন, মসজিদের ভিতরে প্রবেশ করে পুলিশ। তারা মসজিদের ক্ষতিসাধন করে। তার অভিযোগ এ সময় মসজিদের জায়নামাজের অংশ বিশেষ পুড়িয়ে ফেলে পুলিশ। এতে মসজিদ চত্বরের বাইরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সেখানে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করে। আজ ইহুদিদের নতন বর্ষ রোশ হাসানাহ। এর কয়েক ঘন্টা আগে এই সংঘর্ষ দেখা দেয়। এ সময় মসজিদ কমপ্লেক্স বন্ধ করে দেয় ইসরাইলি নিরাপত্তা বাহিনী। ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোসেনফেল্ড বলেছেন, আল আকসা মসজিদে ঝামেলা হতে পারে গোয়েন্দা তথ্যে তারা এমনটা খবর পেয়েছিলেন আজ সকালে। জেরুজালেম থেকে আল জাজিরার সাংবাদিক স্কট হেইডলার বলেন, কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। তবে ফিলিস্তিনি যুবকদের দিক থেকে কিছু পাথর নিক্ষেপ ও ফায়ার বোমা নিক্ষেপ করা হয়। ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এ ঘটনাকে ইসরাইলি সেনাদের আক্রমণ আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আল আকসায় সংঘর্ষ

আপডেট সময় : ১০:০১:১৫ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫