ঢাকা ১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণের শিকার

319

খুলনার পাইকগাছায় প্রতিবন্ধী এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছে। ধর্ষকরা অচেতন কিশোরীকে পানিতে ফেলে দিলে স্থানীয় এক দম্পত্তি তাকে উদ্ধার করে। গত দু’দিনেও কিশোরীর জ্ঞান ফিরেনি বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার রাতে চাঁদখালী বাজার সংলগ্ন আশ্রয়ন প্রকল্প এলাকায়। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য এসনেয়ারা খানম জানান, উপজেলার মৌখালী গ্রামের হতদরিদ্র রহমত আলী সরদারের মানসিক প্রতিবন্ধী মেয়ে (১৫) গত বুধবার বিকেলে বাড়ী থেকে বের হয়ে চাঁদখালী বাজারের দিকে যায়। ধারণা করা হচ্ছে, সন্ধ্যার পর ৪/৫ জন দুর্বৃত্ত তাকে চেতনানাশক খাইয়ে অচেতন করে চাঁদখালী বাজার সংলগ্ন এলাকায় নিয়ে গণধর্ষণ করে। পরে অচেতন অবস্থায় কিশোরীকে আশ্রয়ন প্রকল্পের পুকুরে ফেলে দিলে পানির শব্দে আশ্রয়ন প্রকল্পের এক দম্পত্তি ছুটে গিয়ে কিশোরীকে উদ্ধার করে। এ সময় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরের দিন বৃহস্পতিবার সকালে তার পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে গেলেও এখনও তার জ্ঞান ফিরেনি বলে স্থানীয় এ জনপ্রতিনিধি জানান। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মুনছুর আলী গাজী জানান, গতকাল সকালে ঘটনাটি শুনেছি। তবে কারা এ ঘটনাটি ঘটিয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় এখনও পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করেনি। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষে খতিয়ে দেখা হচ্ছে ওসি আশরাফ হোসেন জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

প্রতিবন্ধী কিশোরী গণধর্ষণের শিকার

আপডেট সময় : ০৯:২৪:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০১৫