ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘লাফালাফি করার মতো নায়িকা হওয়ার ইচ্ছা আর নেই’

বিনোদন প্রতিনিধি,
1063

নাচ ও মডেলিং থেকে ফটোসুন্দরী প্রতিযোগিতার চ্যাম্পিয়ন। তারপর সিনেমায় আসা। বুলবুল জিলানীর ‘নীল আঁচল’ ছবির মাধ্যমে ক্যামেরার সামনে দাঁড়ালেও রেসীর প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হাছিবুল ইসলাম মিজানের ‘কপাল’। তারপর থেকে নিয়মিত অভিনয় চলচ্চিত্রে। ‘কপাল’ থেকে ‘স্বামীভাগ্য’ পর্যন্ত ৩৭টি ছবিতে নায়িকা চরিত্রে অভিনয় করেছেন। এরপর বিয়ে এবং সন্তানের জন্য দুই বছর বিরতি। সম্প্রতি দুটি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার মাধ্যমে চলচ্চিত্রে ফিরলেন রেসী। এই ফেরা নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন তিনি। তার সাক্ষাৎকারটি নিয়েছেন মোহাম্মদ আওলাদ হোসেন
অবশেষে সিনেমায় ফিরলেন?
প্রায় দুই বছর পর সিনেমায় ফিরলাম। বিয়ে, ঘর-সংসার এবং মেয়ের কারণে সিনেমার জন্য সময় বের করতে পারছিলাম না। এখন মেয়ে একটু বড় হয়েছে। তাই সময়টা পেয়ে গেলাম। দুটি ভাল ছবির অফারও চলে এলো। রাজি হয়ে গেলাম।
ছবি দুটির নাম কি?
একটি মুশফিকুর রহমান গুলজার পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘লাল সবুজের সুর’, আরেকটি বন্ধন বিশ্বাস পরিচালিত ‘শূন্য’। দুটি ছবিতেই আমার নায়ক ওমর সানি।
সিনেমায় অভিনয় করার জন্য এখন আপনি কতটা প্রস্তুত?
শত ভাগ প্রস্তুত। একদম সিরিয়াসলি অভিনয় করবো। আমার চেষ্টাটা পুরোপুরি থাকবে। বিশেষ করে আমার স্বামী পান্থ শাহরিয়ার এ বিষয়ে আমাকে যথেষ্ট অনুপ্রেরণা দিচ্ছে। আসলে তার অনুপ্রেরণা না থাকলে অভিনয়ে ফেরা আমার পক্ষে সম্ভব হতো না।
এখন অভিনয় করতে এসে কোন কোন বিষয়ে প্রাধান্য দেবেন?
আমি অভিনয়ের ক্ষেত্রে সব সময়ই ডেডিকেটেড ছিলাম। এখনও আছি। ভাল গল্প, গুরুত্বপূর্ণ চরিত্রকে বেশি প্রাধান্য দেবো। চরিত্রের গুরুত্ব না থাকলে অভিনয় করবো না।
একটু পরিষ্কার করে বলবেন?
আমি খুব ভাল করেই জানি যে, আমাকে কি করতে হবে। লাফালাফি করার মতো নায়িকা হওয়ার ইচ্ছা আর নেই। এখন আমি নায়িকা না, অভিনেত্রী হতে চাই।
নাটক, বিজ্ঞাপনের বিষয়ে কিছু ভাবছেন?
বিশেষ কোন দিবসের নাটক হলে করবো। যেমন ‘ভিলেন’ নামে একটি নাটকে আমি সিনেমার নায়িকার চরিত্রে অভিনয় করেছিলাম। সেই রকম বিশেষ কিছুর অফার পেলে করবো। ভাল আর গুণগত মানসম্পন্ন পণ্যের বিজ্ঞাপনচিত্রের অফার পেলে করবো।
ক্যারিয়ার নিয়ে নতুন কোন পরিকল্পনা?
নাচে মনোযোগী হচ্ছি। অনেকটাই গ্যাপ পড়ে গেছে ক্লাসিক্যাল নাচে। এখন আবার নাচকে গুরুত্ব দিচ্ছি। আর অভিনয়ে যখন নেমেছি, তখন গুরুত্ব সহকারেই করবো। আমার রক্তের সঙ্গে মিশে আছে অভিনয়। মনে এখন অভিনয়ের ক্ষুধা। আমার মনে হয় অভিনয়কে আমার এখনও অনেক কিছু দেয়ার আছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘লাফালাফি করার মতো নায়িকা হওয়ার ইচ্ছা আর নেই’

আপডেট সময় : ১০:২৪:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫