ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

শিশুমৃত্যু হার ভারতে সর্বাধিক

1059
স্বাস্থ্য সাময়িকী ‘দ্য ল্যানসেট’-এ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালে ৫ বছরের কম বয়সী প্রতি ৫টিতে একটি শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে ভারতে। এ বছর শুধু ভারতেই এ পর্যন্ত ১২ লাখ শিশুর মৃত্যু হয়েছে, যা সর্বাধিক। বিশ্বে সবমিলিয়ে ৫৯ লাখ শিশুর মৃত্যু হয়েছে। শতকরা হিসেবে বাংলাদেশের প্রতিবেশী দেশটিতে শিশুমৃত্যুর হার ২০ শতাংশ। ভারতে নিউমোনিয়া ও ডায়রিয়ার সংক্রমণে সবচেয়ে বেশি শিশুর মৃত্যু হয়। জাতিসংঘ শিশু উন্নয়ন বিষয়ক সংস্থা ইউনিসেফের নেতৃত্বে ইউএন ইন্টার-এজেন্সি গ্রুপ ফর চাইল্ড মরট্যালিটি এস্টিমেশন (ইউএনআইজিএমই)-এর এক গবেষণায় এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।
বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে মাত্র ৬২টি রাষ্ট্র মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সক্ষম হয়েছে। লক্ষ্যমাত্রা অর্জনের মাধ্যমে বিশ্বের ৬২টি দেশের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে বাংলাদেশ ও নেপাল। কিন্তু, ভারত সে তালিকায় স্থান পায়নি। ভারতে যেখানে ১৯৯০ সালে ৫ বছরের কম বয়সী প্রতি ১,০০০ শিশুর মধ্যে ১২৬টি শিশুর মৃত্যু হতো, সেখানে ২০১৫ সালে তা ৬২ শতাংশ কমে ৪৮টিতে দাঁড়িয়েছে, যা লক্ষ্যপূরণের বেশ কাছাকাছি। ১৯৯০ থেকে ২০১৫ সালের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশু মৃত্যু হার হ্রাস পাওয়ার ক্ষেত্রে প্রভূত উন্নতি হয়েছে। গত ২৫ বছরে এ বয়স সীমায় শিশুমৃত্যু ৫৩ শতাংশ হ্রাস পেয়েছে। কিন্তু, লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। এ গতিতে উন্নতি হলে, ২০৩০ সালের মধ্যে সে লক্ষ্যমাত্রা অর্জন করবে ভারত। ১৯৯০ সালে যেখানে ভারতে প্রতি ১০০০ শিশুর মধ্যে ৯১টি মৃত্যুর ঘটনা ঘটতো, সেখানে ২০১৫ সালে এ পর্যন্ত প্রতি হাজারে ৪৩টি শিশুর মৃত্যু হয়েছে।
১৯৯০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত ২৫ বছরের পথ-পরিক্রমায় বিশ্বে শিশুমৃত্যু হার কমেছে ৫৩ শতাংশ। ২৫ বছরে বিশ্বজুড়ে ১ কোটি ২৭ লাখ শিশুর মৃত্যু হতো, সেখানে ২০১৫ সালে সে সংখ্যা হ্রাস পেয়ে দাঁড়িয়েছে ৫৯ লাখে। ১৯৯০ থেকে ২০১৫ সাল পর্যন্ত ৫ বছরের কম বয়সী ২৩ কোটি ৬৩ লাখ শিশুর মৃত্যু হয়েছে। বাংলাদেশে শিশুমৃত্যু হার কমেছে ৭৩ দশমিক ৬ শতাংশ। মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অনুযায়ী, ২৫ বছরের মধ্যে ৫ বছরের কম বয়সী শিশুর মৃত্যুহার দুই-তৃতীয়াংশ হ্রাস করতে হবে, যা পূরণে সক্ষম হয়েছে বাংলাদেশ। পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগর অঞ্চল এবং লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলো মিলেনিয়াম উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

শিশুমৃত্যু হার ভারতে সর্বাধিক

আপডেট সময় : ০৯:৪৮:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫