ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

শিক্ষার্থীদের বিক্ষোভে স্থবির ঢাকা

স্টাফ রিপোর্টার,
1053
রাজধানীর বিভিন্ন জায়গায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভ্যাটবিরোধী আন্দোলনে যান চলাচল স্থবির হয়ে পড়েছে। ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় আটকে থেকে চরম অবর্ণনীয় দুর্ভোগে পড়তে হয় নগরবাসীকে। বহু মানুষকে ভরদুপুরে দীর্ঘ পথ পাড়ি দিয়ে গন্তব্যে পৌঁছাতে হয় পায়ে হেঁটে। বৃহস্পতিবার সকাল থেকে ধানমণ্ডির ২৭ নম্বর রোডে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভে নামেন। বিক্ষোভে আসাদগেট থেকে শুক্রাবাদ, সায়েন্স ল্যাবরেটরি পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে, বেলা ১১টায় উত্তরার নর্থ টাওয়ারের সামনে উত্তরা ইউনিভার্সিটি ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ আর্টসের শিক্ষার্থীরা বিক্ষোভ করে। এতে করে এয়ারপোর্ট-টঙ্গী রোডে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রামপুরা সেতুর ওপর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির (ইডব্লিউইউ) মূল ফটকের সামনে কয়েকশ শিক্ষার্থী অবস্থান নিলে এই রাস্তায় সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বসন্ধুরা আবাসিক এলাকা সামনে নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা অবস্থান নেয়ায় কুড়িল বিশ্বরোডে গণপরিবহন চলাচল ব্যাহত হয়। বেলা সোয়া ১০টার দিকে মহাখালী-গুলশান-১ রোডে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা বিক্ষোভ করে। বিমানবন্দর সড়কের খিলক্ষেত, কুড়িল বিশ্বরোড, এমইএস ও কাকলীতে শত শত মানুষকে গাড়ির প্রতীক্ষায় থাকতে দেখা যায়। অনেকে হেঁটেই গন্তব্যে রওয়ানা দেন। এই ভোগান্তির কারণে সামাজিক যোগাযোগের মাধ্যমে অনেকে ক্ষোভও প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

শিক্ষার্থীদের বিক্ষোভে স্থবির ঢাকা

আপডেট সময় : ০৮:৫৯:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০১৫