ঢাকা ০১:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

সেই মেসিই বাঁচালেন আর্জেন্টিনাকে

সেই লিওনেল মেসিতেই কোনো রকমে পার পেলো আর্জেন্টিনা। দেশের হয়ে অন্তঃপ্রাণ হয়ে খেলেন না বলে মেসির প্রতি স্বদেশি সমর্থকদের অনেক অভিযোগ। ধৈর্যশীল মেসির হয়ে লড়াই করেছেন কোচ জেরার্ডো মার্টিনো। এবার সেই মেসিই হারতে বসা আর্জেন্টিনাকে কোনো রকমে বাঁচলেন। সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসির শেষ মুর্হূর্তের গোলে মেক্সিকোর সঙ্গে কোনো রকমে ২-২ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। মেক্সিকোর বিপক্ষে প্রীতি ম্যাচে ৮৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে ছিল আর্জেন্টিনা। মেক্সিকোর সমর্থকরা তখন উল্লাসের প্রস্ততিতে। কিন্তু ম্যাচের শেষ পাঁচ মিনিটে ঘটে গেল নাটকীয়তা। শেষ মুহূর্তের শ্বাসরুদ্ধকর ৪ মিনিটে আর্জেন্টিনা সমতায় ফেরালেন সার্জিও আগুয়েরো ও লিওনেল মেসি। ৮৫ মিনিটে দারুণ এক গোলে মার্টিনোর দলটির ব্যবধান কমান ম্যানচেস্টার সিটির স্ট্রাইকার আগুয়েরো। আর ম্যাচের শেষ বাঁশি বাজার মাত্র এক মিনিট আগে আর্জেন্টিনাকে অবিশ্বাস্যভাবে সমতায় ফেরান লিওনেল মেসি। এই গোল দিয়ে আর্জেন্টিনাকে হারের হাত থেকে বাঁচিয়ে সমালোচকদের মুখে ছাই দিলেন মেসি। এর আগে হাভিয়ের হার্নান্দেজের গোলে ম্যাচের ১৯ মিনিটেই এগিয়ে যায় মেক্সিকো। পেনাল্টি থেকে গোলটি করেন ম্যানচেস্টার ইউনাইটেডের এ তারকা খেলোয়াড়। ১-০ গোল এগিয়ে থেকেই বিরতিতে যায় মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ৭০ মিনিটে মেক্সিকোর ব্যাধান আরও বাড়ান হেক্টর মিগুয়েল হেরেরা। ২-০ ব্যবধানে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মেসি-আগুয়েরোর নৈপুণ্যের কারণে ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় মেক্সিকোকে। দুই বন্ধুর ৫ মিনিটের ঝড়ে বদলে যায় দৃশ্যপট। আগের প্রীতি ম্যাচে বলিভিয়ার গোলে গোল উৎসব করেছিল আর্জেন্টিনা। তারা জিতেছিল ৭-০ গোলে। ওই ম্যাচে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। কিন্তু মেক্সিকোর বিপক্ষে শুরু থেকেই মেসিকে খেলান জেরর্ডো মার্টিনো। শুরু থেকে নামের প্রতি সুবিচার করতে না পারলেও শেষ মুহূর্তে কাজের কাজটি করেন তিনি। এতে টানা ১১ ম্যাচ অপরাজিত থাকলো আর্জেন্টিনা। মূলত, বিশ্বকাপ বাছাই পর্বের প্রস্তুতি নিচ্ছে এখন আর্জেন্টিনা। ২০১৮-রাশিয়া বিশ্বকাপের বাছাই পর্বে আগামী ৮ অক্টোবর ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। এর পাঁচদিন পর তারা খেলবে প্যারাগুয়ের বিপক্ষে।

আর্জেন্টিনা ২-২ মেক্সিকো

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

সেই মেসিই বাঁচালেন আর্জেন্টিনাকে

আপডেট সময় : ১০:৫৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫