ঢাকা ০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয়

স্পোর্টস ডেস্ক
1050
এবার বড় জয় পেলো ব্রাজিল। বুধবার প্রীতি ম্যাচে তারা ৪-১ গোলে জয় পেলো স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এদিনও ব্রাজিলের শুরুর একাদশের বাইরে ছিলেন সুপার তারকা নেইমার। তবে ম্যাচ শেষে নায়ক নেইমারই। দ্বিতীয়ার্ধে দলে সুযোগ নিয়ে নেইমার পান জোড়া গোল। তিন দিন আগে প্রীতি ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ১-০ গোলের জয় পায় ব্রাজিল। ওই ম্যাচের মাত্র শেষ ১০ মিনিট খেলার সুযোগ পান এফসি বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। আর ম্যাচ শেষে নেইমার বলেন, বেঞ্চে বসে থাকতে ভালো লাগে না আমার। আমি বেঞ্চে বসে থাকার খেলোয়াড় নই। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের ৯ মিনিটেই এগিয়ে যায় সফরকারী ব্রাজিল। চেলসি মিডফিল্ডার উইলিয়ানের ক্রসে গোল আদায় করেন হাল্ক। ২০১৪‘র বিশ্বকাপের পর হাল্ককে ব্রাজিল দলে প্রথমবার কেলতে দেখা যায় আগের ম্যাচে। কোস্টারিকার বিপক্ষে ব্রাজিলের একমাত্র গোলটি পান সেইন্ট জেনিত পিটার্সবার্গ স্ট্রাইকার হাল্কই। দ্বিতীয়ার্ধে খেলতে নামেন নেইমার। আর পেনাল্টিতে দ্রুতই পেয়ে যান গোলও। ৬৪ মিনিটে ব্রাজিলের তৃতীয় গোল আদায় করেন বার্সেলোনা মিডফিল্ডার রাফিনহা। পরে ব্রাজিলের গোলের এক হালি পূর্ণ করেন নেইমার। ম্যাচের ইনজুরি সময়ে একগোল ফেরত দেয় মার্কিনরা। আগামী মাসে বড় পরীক্ষা কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যানের যুক্তরাষ্ট্রের। কনকাকাফ ফুটবলে এতে মার্কিনরা মোকাকিলা করবে মেক্সিকোকে। আর মেক্সিকানরা নিজেদের ফর্ম দেখাচ্ছে উড়ন্তই। একই দিন প্রীতি ম্যাচে মেক্সিকোর বিপক্ষে শেষ মিনিটের গোলে রক্ষা পায় সর্বশেষ বিশ্বকাপ ও কোপা আমেরিকার রানার্সআপ আর্জেন্টিনা ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

নেইমারের জোড়া গোলে ব্রাজিলের জয়

আপডেট সময় : ১০:৫১:৪১ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০১৫