ঢাকা ০৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভারতকে হারিয়ে শেষ করলো বাংলাদেশ

1032
জয় দিয়েই আইসিআরসি আন্তর্জাতিক প্রতিবন্ধী টি-টোয়েন্টি টুর্নামেন্ট শেষ করলো বাংলাদেশ। মঙ্গলবার বিকেএসপির মাঠে মাঠে ভারতকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে তারা। তবে এতে ফাইনালে ওঠা হচ্ছে না তাদের। তৃতীয় স্থান অর্জন করেই টুর্নামেন্ট শেষ হলো বাংলাদেশের। আগামী বৃহস্পতিবারের ফাইনালে মুখোমুখি হবে পাকিস্তান ও ইংল্যান্ড। দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৩ রানে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ইংল্যান্ড। এই ইংল্যান্ডকে হারিয়েই টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশের প্রতিবন্ধী খেলোয়াড়রা। কিন্তু পরে পাকিস্তান ও আফগানিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে তাদের ফাইনালের আশা শেষ হয়ে যায়। তবে শেষ ম্যাচে দুর্দান্ত জয় দিয়ে শেষ করলো তারা। আজ বিকেএসপির মাঠে টস জিতে প্রথমে ব্যাটে গিয়ে ভারত সংগ্রহ করে ৮ উইকেটে ১১৫ রান। জবাবে ১৮.৪ ওভারে বাংলাদেশ ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায়। শুরুতে ২ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। কিন্তু আমিন উদ্দিন ও শাহরিয়ার শমীমের ৬৫ রানের জুটি বাংলাদেশের জয়ের পথ দেখায়। রান আউট হওয়ার আগে আমিন ৪৩ বলে ৪৫ রান করেন। আর ম্যাচসেরা শামিম শেষ পর্যন্ত ৪২ রানে অপরাজিত থাকেন। আগের ম্যাচে তিনি ফিফটি করেন। এর আগে ভারতের হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন কুনাল। আর ২৬ রান আসে আনসুলের ব্যাট থেকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভারতকে হারিয়ে শেষ করলো বাংলাদেশ

আপডেট সময় : ১০:২০:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫