ঢাকা ০৭:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘এখন অ্যালবাম করে লাভ নেই’

1028
জনপ্রিয় সংগীতশিল্পী মৌটুসী পার্থ। ক্যারিয়ারের শুরু থেকেই গান শুনিয়ে শ্রোতাদের মাতিয়ে রেখেছেন। স্টেজ, অ্যালবাম, টিভি লাইভসহ সংগীতের প্রতিটি ক্ষেত্রেই তার রয়েছে সরব উপস্থিতি। বর্তমানে স্টেজ ও টিভি লাইভ নিয়ে ব্যস্ত তিনি। পাশাপাশি নতুন গানের কাজও করছেন। নিজের এ সময়ের ব্যস্ততা, নতুন গান ও গানের বিভিন্ন বিষয় নিয়ে আজকের ‘আলাপন’-এ কথা বলেছেন মৌটুসী । তার সাক্ষাৎকারটি নিয়েছেন ফয়সাল রাব্বিকীন

কেমন যাচ্ছে দিনকাল?
ভালই যাচ্ছে। গান নিয়েই বেশি ব্যস্ত আছি। বিশেষ করে স্টেজ শো এবং টিভি লাইভ নিয়ে।
আগামীকাল বাংলাভিশনে সরাসরি গান গাইছেন। বিশেষ কোন প্রস্তুতি রয়েছে?
আজ উপমহাদেশের প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোসলের জন্মদিন। আর আগামীকাল হলো ৯ তারিখ। বেশ কাছাকাছি একটা সময় পেয়েছি। এ অনুষ্ঠানের মাধ্যমে আশা ভোসলেকে একটা ট্রিবিউট দিচ্ছি। আমি তার গানগুলো এখানে গাইবো। আর যতটুকু তার সম্পর্কে জানি তা শ্রোতা-দর্শকদের সঙ্গে শেয়ার করবো। এর আগে লতা মঙ্গেশকরকে ট্রিবিউট করে একটি অনুষ্ঠান করেছিলাম। এবার আশা ভোসলেকে ট্রিবিউট এর সুযোগটা পেয়েছি। আশা করছি ভাল কিছু হবে।
কোন গানগুলো গাইবেন ঠিক করেছেন নিশ্চয়ই?
আশা ভোসলে অনেক ভাষায় গান গেয়েছেন। তবে তার হিন্দী গানের সম্ভার বেশি। বাংলা গানে যে তিনি সমৃদ্ধ নন তা বলবো না। কিন্তু হিন্দীর তুলনায় কম। আমি বাংলা গানগুলোকেই প্রাধান্য দিচ্ছি। পরিচিত গানগুলোই এখানে দর্শকদের শোনাবো। তিনি শুরু থেকে যে গানগুলো করেছেন সেখান থেকে বাছাই করে কিছু গাইবো। আসলে তিনি অন্য ভাষায়ও অনেক গান গেয়েছেন। কিন্তু আমাদের দেশেতো আর তেলেগু, মারাঠি কিংবা তামিল গান গাওয়া যাবে না। এটা আমাদের দেশের সঙ্গে যায় না। তাই বাংলার পাশাপাশি হিন্দী গান ২-৪ টা গাইবো। পাশাপাশি গজল, ঠুমরিসহ আশা ভোসলে যে ক্ষেত্রগুলোতে কাজ করেছেন তার থেকে কিছু গান শোনানোর চেষ্টা করবো। আর দর্শকদের অনুরোধতো থাকবেই।
অ্যালবামের কাজ কি করছেন?
এখন অ্যালবাম করে লাভ নেই। আগে যেমন প্রতি বছর আমরা অ্যালবাম প্রকাশ করতাম। একটা অন্যরকম উৎসাহ তখন কাজ করতো। প্রযোজনা প্রতিষ্ঠানগুলোই আগ্রহী হয়ে যোগাযোগ করতো আমাদের সঙ্গে। তারাই মার্কেটিং করতো। রমরমা একটা অডিও বাজার ছিলো। এখনতো শুনছি শিল্পীরা নিজেরাই অ্যালবাম বের করছে। তারাই খরচ করছে। এটা আসলে আমার পক্ষে সম্ভব নয়।
তাহলে আপনার নতুন গান কি শ্রোতারা সহসাই পাচ্ছে না?
গান করলেই যে অ্যালবাম আকারে তা প্রকাশ করতে হবে তা নয়। আমি বেশ কিছু নতুন গানের কাজ করছি। এরই মধ্যে ওপার বাংলার স্বনামধন্য শিল্পী-সুরকার নচিকেতার কথা-সুরে তিনটি গানের কাজ শেষ করেছি। কিংবদন্তি সুরকার আলাউদ্দিন আলীর সুরে নতুন গান করছি। তবে অ্যালবাম করবো কিনা বলতে পারছি না। হয়তো একটি করে গানের ভিডিও করে তা সিঙ্গেল আকারেও প্রকাশ করতে পারি। সব কিছুই পরিস্থিতির উপর নির্ভর করছে। এর মধ্যে যদি কোন ভাল প্রস্তাব পাই অ্যালবাম করতেও পারি। দেখা যাক কি হয়। ৬/৭ বছর আগে আমার সর্বশেষ অ্যালবাম প্রকাশ হয়েছিলো। এরপর আর করা হয়নি। আসলে আমি আমার মত গান করে যাচ্ছি। আমাকে যে অ্যালবাম প্রকাশ করতেই হবে আমি সেটা কখনও ভাবি না।
আপনার দৃষ্টিতে গানের অবস্থা এখন কেমন? আমরা কোন দিকে যাচ্ছি?
আমরা খুব খারাপের দিকেও যাচ্ছি না। আবার ভালর দিকেও যাচ্ছি না। মাঝামাঝি একটা অবস্থায় রয়েছি। আমাদের প্রজন্মের পরে কিন্তু একটা গ্যাপ ছিলো। বেশ কয়েকটি রিয়্যলিটি শোর মাধ্যমে অনেক মেধাবী তরুণ শিল্পী উঠে এসেছে। তারা ফাঁকা জায়গাটা পূরণ করেছে। তাদের মধ্যে অনেকেই ভাল করছে। গানের প্রতি তাদের মমতা, মনযোগ দেখে খুব ভাল লাগে। আবার অনেকে হয়তো ভিন্নধর্মী কিছু দিতে পারছে না। আমি ব্যাক্তিগতভাবে জুনিয়রদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আমি ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘এখন অ্যালবাম করে লাভ নেই’

আপডেট সময় : ১০:০০:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫