ঢাকা ১২:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করবে বৃটেন: ক্যামেরন

1024
বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন, সিরীয় শরণার্থীদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে যুক্তরাজ্যের উচিত তার নৈতিক দায়িত্ব পূরণ করা। একই সঙ্গে পার্লমেন্টে একটি প্রস্তাব উপস্থাপন করে তিনি বলেছেন, এ পার্লামেন্টের মেয়াদ থাকা পর্যন্ত বৃটেনের উচিত ২০২০ সালের মধ্যে ২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করা। পার্লামেন্ট সদস্যদের উদ্দেশে বৃটিশ প্রধানমন্ত্রী বলেন, আগামী ৫ বছরে ২০,০০০ সিরীয় শরণার্থীকে আশ্রয় দেবে বৃটেন। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি ও অনলাইন বিবিসি। তিনি বলেন, আমরা বিশ্বকে দেখাবো যে বৃটেন অসামান্য সহানুভূতির দেশ- আমরা আমাদের মূল্যবোধ রক্ষা করি ও অসহায়দের সাহায্য করি। পুনর্বাসন প্রক্রিয়ায় অসহায় ও এতিম সিরীয় শিশুদের অগ্রাধিকার দেয়া হবে বলে মন্তব্য করেন তিনি। গত সপ্তাহে আরও ১০ কোটি ডলার অর্থ সহযোগিতা দেয়। এ পর্যন্ত ১০০ কোটি ডলারের বেশি অর্থ সহযোগিতা দিয়েছে সিরিয়াকে। এ বিষয়টিও উল্লেখ করেন তিনি। এদিকে এর আগে ফ্রান্স আনুষ্ঠানিক এক ঘোষণায় আগামী ২ বছরে ২৪ হাজার সিরীয় শরণার্থীকে আশ্রয় দেয়ার ঘোষণা দিয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

২০ হাজার সিরীয় শরণার্থীকে পুনর্বাসিত করবে বৃটেন: ক্যামেরন

আপডেট সময় : ০৯:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০১৫