ঢাকা ১১:১৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘এপার বাংলার আতিথিয়তা আমাকে মুগ্ধ করে’

বিনোদন প্রতিনিধি,
1003
সৌমিত্র চট্টোপাধ্যায়। উপমহাদেশের প্রখ্যাত একজন অভিনেতা। সত্যজিত্ রায়ের ‘অপুর সংসার’ চলচ্চিত্রে যার অভিনয় আজও গেঁথে আছে তার ভক্তদের চোখে। ওপার বাংলার মতো এপার বাংলায়ও অসংখ্য ভক্ত আছে এই মানুষটির। তাই তো এদেশেও তার কদরটা কম হয় না। কথাটি বলেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই। গত শুক্রবার বাংলাদেশ শিল্পকলায় শুরু হয়েছে ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উত্সব’। অনুষ্ঠানে অংশ নিতেই শুক্রবার ঢাকায় আসেন তিনি।
গতকাল জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে সাংবাদিক ও নাট্যকর্মীদের এক আড্ডায় তিনি বলেন, ‘এপার বাংলার আতিথিয়তা আমাকে মুগ্ধ করে দেয়। তাদের কদর দেখে বুঝতে পারি তারা আমাকে কতটা ভালোবাসে।’ আড্ডায় সৌমিত্র চট্টোপাধ্যায় যেন নিজের জীবনের অনুচ্ছেদগুলো বর্ণনা করতে লাগলেন। অভিনয়, আবৃত্তি, নাট্যকার সব দিকেই তিনি অভিজ্ঞতায় পূর্ণ। এমনকি একটি নাট্যকার ও সাহিত্য বিষয়ক পত্রিকার সম্পাদক তিনি।
নিজের ক্যারিয়ার অভিজ্ঞতা ও ভবিষ্যত্ প্রসঙ্গে তিনি বলেন, ‘অভিজ্ঞতা ও ত্যাগ কখনও বিফলে যায় না, যায়নি অতীতে, ভবিষ্যতেও যাবে না হয়তো। সেই সাথে সমাজ, রাষ্ট্র ও মানুষের জীবনের সাথে মিল রেখে কতটুকু প্রাসঙ্গিক আমাদের নাটক সেটার ওপরও অনেকাংশে নির্ভর করে।’ উদ্বোধনের দিন সন্ধ্যায় নাট্যোত্সবের উদ্বোধন শেষে সৌমিত্র চট্টোপাধ্যায় তার দল সংস্তব প্রযোজিত ‘ছাড়িগঙ্গা’ নাটকে অভিনয় করেছেন। তার নির্দেশিত এ নাটকে তিনি কেন্দ্রিয় চরিত্রে অভিনয় করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘এপার বাংলার আতিথিয়তা আমাকে মুগ্ধ করে’

আপডেট সময় : ০১:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫