ঢাকা ০৪:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

মিনিটে একশ টাইপ, তাও আবার নাক দিয়ে

একজন মানুষ সাধারণত কম্পিউটারে এক মিনিটে ৫০-৬০টি শব্দ টাইপ করতে পারে। সেখানে মিনিটে একশর বেশি শব্দ টাইপ করা তাও আবার নাক দিয়ে! এমন কাজ করেছেন এক ভারতীয় যিনি নাক দিয়ে মিনিটে একশর চাইতে বেশি ওয়ার্ড টাইপ করে অভাবনীয় এক রেকর্ড গড়েছেন। শুধু রেকর্ড নয়, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের বইয়ে নাম লিখালেন তিনি। ভারতের রাজধানী নয়াদিল্লিতে থাকেন তিনি। তার নাম বিনোদ কুমার চৌধুরী।

999

এর আগে বিশ্ব রেকর্ডের অধিকারী ছিলেন ভারতের হায়দ্রাবাদের মোহাম্মদ খুরশীদ হুসেইন। নাকের অগ্রভাগকে ব্যবহার করে মাত্র ৪৭ দশমিক ৪৪ সেকেন্ডে ১০৩টি অক্ষর লিখে এ রেকর্ড গড়েছিলেন খুরশীদ। কিন্তু, ৪৬ দশমিক ৩০ সেকেন্ডে সমান সংখ্যক অক্ষর লিখে পূর্বের রেকর্ডটি ভেঙে দিয়েছেন তিনি। অর্থাৎ, সেকেন্ডের ভগ্নাংশে শীর্ষস্থান অধিকার করেছেন বিনোদ। এ খবর দিয়েছে অনলাইন মেট্রো।খুরশীদকে গিনেস কর্তৃপক্ষ যে বাক্যটি লিখতে দিয়েছিল, সেই একই বাক্য লিখতে দেয়া হয় বিনোদকেও। খুরশীদ রেকর্ডটি গড়েছিলেন ২০১৪ সালে। বাক্যটি ছিল, ‘গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস হ্যাভ চ্যালেঞ্জড মি টু টাইপ দিস সেনটেন্স ইউজিং মাই নৌজ ইন দ্য ফাস্টেস্ট টাইম’। অবিশ্বাস্য এ গৌরব অর্জনের পর গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে বিনোদ বলছিলেন, টাইপ করা আমার পেশা এবং টাইপিংয়ের প্রতি আমার প্রবল অনুরাগ, যা আমাকে একটু ভিন্ন ও অসামান্য কিছু করতে অনুপ্রাণিত করেছে। ২০১৪ সালের ডিসেম্বরে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে তার বিশেষ এ দক্ষতা প্রদর্শন করেছিলেন তিনি। কিন্তু, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস সম্প্রতি বিনোদকে বিশ্বের দ্রুততম টাইপিস্টের স্বীকৃতি দিয়েছে। অবশ্যই, সেটা নাক দিয়ে লেখার ক্ষেত্রে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

মিনিটে একশ টাইপ, তাও আবার নাক দিয়ে

আপডেট সময় : ১২:৪৬:০০ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০১৫