ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

এবার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নাদাল

স্পোর্টস ডেস্ক
968
তাহলে কি শেষের শুরু দেখতে শুরু করলেন রাফায়েল নাদাল? এ বছর অস্ট্রেলিয়ান ওপেন ও ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেন এ স্পানিয়ার্ড তারকা। পরে উইম্বলডনের দ্বিতীয় রাউন্ডে অঘটনের শিকার হন ঝাকড়া চুলের ডাস্টিন ব্রাউনের কাছে। আর এবার বছরের শেষ গ্রান্ড স্লামের আসর ইউএস ওপেনের তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন তিনি। গতকাল শ্বাসরুদ্ধকর ৩ ঘণ্টা ৪৬ মিনিটের লড়াইয়ে ইতালির ফ্যাবিও ফগনিনির কাছে হেরে গেছেন ৩-৬, ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-৪ গেমে। অথচ প্রথম দুই সেটে ৬-৩, ৬-৩ গেমে এগিয়ে ছিলেন ২৯ বছর বয়সী নাদাল। কিন্তু পরের তিন সেটে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ান র‌্যাঙ্কিংয়ের ৩২ নম্বর তারকা ফ্যাবিও। এতে গ্রান্ড স্লামে প্রথমবারের মতো প্রথম দুই সেটে জিতেও শেষ পর্যন্ত হার নিয়ে কোর্ট ছাড়তে হলো নাদালকে। সর্বশেষ এমন দুর্ঘটনার শিকার হয়েছিলেন সুইস তারকা রজার ফেদেরার। ২০০৫ সালে মিয়ামি মাস্টার্সের ফাইনালে প্রথম দুই সেট জিতেও শেষ পর্যন্ত হার নিয়ে মাঠ ছাড়েন ফেদেরার। অন্যদিকে এবার ১০ বছরের ধারা ব্যহত হলো র‌্যাঙ্কিংয়ের ৮ নম্বর তারকা নাদালের। ২০০৫ সাল থেকে এ পর্যন্ত প্রতি বছর কমপক্ষে একটি করে হলেও গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন নাদাল। কিন্তু ইউএস ওপেনের ২ শিরোপাজয়ী এ তারকার এবার সে ধারা বন্ধ হয়ে গেল। অন্যদিকে ইউএস ওপেনের হার্ড কোর্টে অবিশ্বাস্য নৈপুণ্য দেখাচ্ছেন ইতালির তারকা ফ্যাবিও ফগনিনি। নাদালের পর ক্লে কোর্টের বিশেষজ্ঞ মনে করা হয় ফগনিনিকে। হার্ড কোর্টে কখনোই তিনি স্বচ্ছন্দ নন। এবারের ইউএস ওপেনের হার্ড কোর্টে টানা ৭ ম্যাচ হারেন তিনি। তবে ইউএস ওপেনের হার্ড কোর্টে এখন পর্যন্ত তিনি দুর্দান্ত। চতুর্থ রাউন্ডে তিনি খেলবেন স্পানিয়ার্ড ফেলিসিয়ানো লোপেজের বিপক্ষে। র‌্যাঙ্কিংয়ের ২৮ নম্বর এ তার তৃতীয় রাউন্ডে ১০ নম্বর বাছাই কানাডার মিলস রাওনিককে ৬-২, ৭-৬, ৬-৩ গেমে হারিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

এবার তৃতীয় রাউন্ড থেকেই বিদায় নাদাল

আপডেট সময় : ০৯:১১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০১৫