ঢাকা ১২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

১২ সেকেন্ডে ১টি ফেসবুক আইডি খোলা হচ্ছে বাংলাদেশে

331

সামাজিক যোগাযোগের জনপ্রিয় মাধ্যম ফেসবুকসহ অন্যান্য মাধ্যমের অপব্যবহার ও অপরাধ ঠেকাতে হেল্পলাইন চালু করা হয়েছে বলে সংসদকে জানিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এই সামাজিক মাধ্যমগুলো যারা অপব্যবহার করবে বা তা ব্যবহার করে অপরাধ করবে তাদের বিরুদ্ধে ০১৭৬৬-৬৭ ৮৮ ৮৮ নাম্বারে ফোন করে অভিযোগ জানানো যাবে। গতকাল সংসদে প্রশ্নোত্তর পর্বে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নবী নেওয়াজের এ বিষয়ে এক সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান। ওই সংসদ সদস্য অভিযোগ করেন, ফেসবুকে তার একটি অ্যাকাউন্ট রয়েছে। কিন্তু অজ্ঞাত ব্যক্তিরা তার নাম ও ছবি ব্যবহার করে আরও বেশ কয়েকটি অ্যাকাউন্ট পরিচালনা করছেন। এ থেকে পরিত্রাণের কোন উপায় আছে কি না তা জানতে চান প্রতিমন্ত্রীর কাছে। জবাবে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক বর্তমানে সবচেয়ে বর্ধনশীল সামাজিক যোগাযোগ মাধ্যম। বতর্মানে বাংলাদেশে প্রতি ১২ সেকেন্ডে একজন করে ফেসবুকে নতুন আইডি খুলছেন। বিশ্বের বৃহৎ এ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিনই নতুন করে বিভিন্ন রাজনীতিক, সরকারি কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিরা যুক্ত হচ্ছেন। তাদের উচিত হবে অন্য কাউকে দিয়ে পরিচালিত না করে নিজের অ্যাকাউন্ট নিজেকেই পরিচালিত করা। এর পরও যদি একাউন্ট নিয়ে কোন অভিযোগ থাকে তার চিহ্নিত করার জন্য সরকারের সাইবার সিকিউরিটি ফোর্স নামে একটি বিভাগ রয়েছে। প্রতিমন্ত্রী জানান, ফেসবুক বা ইন্টারনেট ব্যবহারে নিরাপত্তা দিতে হেল্প লাইনটি বর্তমানে ২৪ ঘণ্টা চালু রয়েছে। সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফজিলাতুন নেসা বাপ্পির প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৫ই সেপ্টেম্বর ৪৮৭টি উপজেলায় ইন্টারনেট মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এটি হবে বিশ্বের সবচাইতে বড় ইন্টারনেট সপ্তাহ। বগুড়া-৫ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানান, টেলিটকের নেটওয়ার্ক সম্প্রসারণের মাধ্যমে লাভজনক করার জন্য পুঁজিবাজার থেকে টাকা উত্তোলনের বিষয়ে সরকারের পরিকল্পনা রয়েছে। এজন্য টেলিটককে বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিএসইসি থেকে অনুমোদন নিতে হবে। পুঁজিবাজার লগ্নিকারকদের আস্থা অর্জন করে বিনিয়োগ আকর্ষণ করতে এবং বিএসইসি থেকে অনুমোদন পেতে প্রয়োজনীয় শর্ত পূরণের জন্য টেলিটকের আরও ২/১ বছর সময় লাগতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

১২ সেকেন্ডে ১টি ফেসবুক আইডি খোলা হচ্ছে বাংলাদেশে

আপডেট সময় : ১০:২১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫