ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

ঘোড়াশালে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার,
302
পলাশ উপজেলার ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্র
সুপ্রিয় সাহা স্বপ্নের হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে গতকাল সকালে বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ঘোড়াশাল-ডাঙ্গা সড়কের ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ও ঘোড়াশাল বাজার এলাকার ১ কিলোমিটার রাস্তার দুপাশে ঘণ্টাব্যাপী ওই মানববন্ধনে হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এ সময় এলাকাবাসীও মানববন্ধনে অংশগ্রহণ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য সফিকুল ইসলাম, আশাদউল্লাহ মনা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওবায়দুর রহমান তালুকদার প্রমুখ।
১৮ই জুলাই ঈদের দিন বিকালে ঘোড়াশাল পৌর এলাকার উত্তর চরপাড়া গ্রামের সুজিত সাহার ছেলে ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্র সুপ্রিয় সাহা স্বপ্ন (১৫) বন্ধুদের সঙ্গে রথ যাত্রায় অংশ নেয়। সেদিন সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়ে যায়। পরদিন শীতলক্ষ্যা নদীতে সুপ্রিয় সাহার লাশ পুলিশকে খবর দিলে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে সুপ্রিয়ার মাতা পপি রানী সাহা পলাশ থানায় ২৫শে জুলাই অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে একটি হত্যা মামলা করলে পুলিশ ১৯শে আগস্ট সেন্টু চন্দ্র নামে একজনকে আটক করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

ঘোড়াশালে স্কুলছাত্র হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১০:১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫