ঢাকা ০৫:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

রেকর্ড গড়ে ম্যানইউতে মার্শাল

স্পোর্টস ডেস্ক
916
দলবদলের শেষ দিন চমক দেখালো ম্যানচেস্টার ইউনাইটেড। ফরাসি টিনএজ ফুটবলার অ্যান্থনি মার্শালকে তারা দলে ভেড়ালো বিশাল ৩৬ মিলিয়ন পাউন্ডের ট্রান্সফারে। ইউরোপের দলবদলে এতে মার্শাল পাচ্ছেন সবচেয়ে দামি টিনএজ ফুটবলারের খেতাব। এতে আলাদা রেকর্ড ম্যানইউ’র বেলায়ও। ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি ফুটবলারের তালিকায় অ্যাঙ্গেল ডি মারিয়া ও হুয়ান মাতার পরই মার্শালের নাম। এর আগে আর্জেন্টাইন উইংগার ডি মারিয়ার জন্য ম্যানইউ’র খরচ পড়ে ৫৯.৭ মিলিয়ন পাউন্ড। আর স্প্যানিয়ার্ড হুয়ান মাতাকে ম্যানইউ দলে ভেড়ায় ৩৭.১ মিলিয়ান পাউন্ডের ট্রান্সফারে। ১৯ বছরের অ্যান্থনি মার্শাল এএস মোনাকোর জার্সি গায়ে গত ফারসি লীগ ওয়ান আসরে ৩১ ম্যাচে পান ২১ গোল। ফরাসি স্ট্রাইকার অ্যান্থনি মার্শালের দিকে নজর ছিল অপর ইংলিশ জায়ান্ট আর্সেনালেরও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

রেকর্ড গড়ে ম্যানইউতে মার্শাল

আপডেট সময় : ০৯:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫