ঢাকা ০৫:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

পাল্টে গেল গুগলের লোগো ও আইকন

স্টাফ রিপোর্টার,
910
নতুন কোম্পানি অ্যালফাবেটের অধীনে চলে যাবার পর এবার পাল্টে গেল সার্চ জায়ান্ট গুগলের লোগো। গতকাল গুগল সার্চের হোমপেইজে নতুন লোগো ও আইকনের দেখা মিলে। লোগোতে ১৭ বছর ধরে ব্যবহার করে আসা পাঁচটি বর্ণের নীল, লাল, হলুদ, সবুজ রঙ পরিবর্তিত হয়নি। শুধুমাত্র বর্ণগুলোর স্টাইলে কিছুটা পরিবর্তন এসেছে। এ খবর দিয়েছে বিবিসি। গুগল জানিয়েছে, বিভিন্ন আকারের ডিভাইসে লোগোটি আরও ভালোভাবে কাজ করবে। এছাড়া আইকন হিসেবে আগের ছোটো হাতের ‘জি’র বদলে বড় হাতের ‘জি’ অক্ষরটি ব্যবহৃত হবে। তবে এ ক্ষেত্রে বেশ বড় পরিবর্তন এসেছে। আগের আইকনটির ব্যাকগ্রাউন্ডে নীল ও ‘জি’ অক্ষরটি সাদা রঙের ছিল। কিন্তু এবার বড় হাতের ‘জি’ শব্দটি চারটি ভিন্ন রঙের সমষ্টিতে তৈরি। ব্যাকগ্রাউন্ড সাদা রঙের। গুগল নিজেদের অফিসিয়াল ব্লগে এ পরিবর্তনের ঘোষণা দেয়। গুগলের মতে, এ লোগোটি ‘সাধারণ, বিশৃঙ্খলামুক্ত, রঙিন ও বন্ধুসুলভ’ এবং গুগলকে সবচেয়ে ভালোভাবে প্রতিনিধিত্ব করে। সর্বশেষ ২০১৩ সালে গুগল তাদের লোগো পরিবর্তন করে। সমালোচক মার্ক সিনক্লেয়ার বলেছেন, এ পরিবর্তনটি তাৎপর্যপূর্ন। কেননা, এর আগে অনেক টেক-জায়ান্ট সরল লোগো বেছে নিলেও, গুগল নেয়নি। কিন্তু অ্যালফাবেটের অধীনে চলে যাবার কয়েক সপ্তাহ পরই এ সিদ্ধান্ত নিল গুগল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

পাল্টে গেল গুগলের লোগো ও আইকন

আপডেট সময় : ০৮:৩২:৩০ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০১৫