ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

অবশেষে নেইমারের ভুল স্বীকার

স্পোর্টস ডেস্ক
844
অবশেষে নিজের ভুল স্বীকার করলেন নেইমার। এ বছর চিলিতে হওয়া কোপা আমেরিকায় মারাত্মক ভুল করেন ব্রাজিলের এ স্ট্রাইকার। গ্রুপ পর্বে কলম্বিয়ার খেলোয়াড় জেইসন মারিলোকে মাথা দিয়ে গুঁতো মেরে লাল কার্ড দেখেন তিনি। ওই অপরাধে চার ম্যাচ নিষিদ্ধও হন নেইমার। তবে এতদিন এ বিষয়ে চুপ ছিলেন বার্সেলোনার এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার। কিন্তু অবশেষে মুখ খুললেন তিনি। তবে ওই সিদ্ধান্তের বিরোধিতা নয়, বরং ভুল স্বীকার করে। ২৩ বছর বয়সী এ স্ট্রাইকার বলেন, ‘আমি ওই ঘটনায় (৪ ম্যাচ নিষিদ্ধ) মোটেও হতাশ নই। কারণ, আমার ভুলের জন্যই আমি শাস্তি পেয়েছি। আমি তখন ভুল করেছিলাম। তবে ওই ভুল থেকে অনেক শিক্ষা নিয়েছি।’ স্প্যানিশ লা-লিগায় চলতি মওসুমে বার্সেলোনার হয়ে প্রথম ম্যাচে অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারেননি নেইমার। তবে ইনজুরি থেকে ফিরে দ্বিতীয় ম্যাচে মালাগার বিপক্ষে খেলেন তিনি। তবে গোলের দেখা পাননি। এতো দ্রুত সুস্থ হতে পারবেন বলে ভাবেননি নেইমার। বলেন, ‘এতো দ্রুত ফিরতে পেরে আমি নিজেই অবাক। মালাগার বিপক্ষে ভাল বোধ করেছি। আশা করছি খুব শিগগিরই আমি আসল ছন্দে ফিরতে পারবো।’ তিনি আরও বলেন, ‘সুপার কাপে আমি খুব একটা ভাল খেলিনি। তবে সতীর্থদের সঙ্গে ফের ফিরতে পেরে ভাল লাগছে।’ সান্তোসের সাবেক এ স্ট্রাইকার আগামী বছর দেশের হয়ে নিজেদের মাটিতে অনুষ্ঠিতব্য রিও অলিম্পিকে খেলতে চান। কিন্তু তার ক্লাব বার্সেলোনা তাকে ফের অনুমতি দিবে কি-না তা নিয়ে বেশ সন্দেহ। কারণ, গত এক বছরের মধ্যে দেশের হয়ে তিনটি টুর্নামেন্ট খেলেছেন তিনি। আর অলিম্পিকে খেলার ব্যাপারে নিজের আগ্রহের কথা উল্লেখ করে নেইমার বলেন, ‘অলিম্পিকে খেলার ব্যাপারে আমার প্রবল আগ্রহের কথা সবাই জানে। আমি আশা করছি, ব্রাজিলের হয়ে অলিম্পিকে খেলার অনুমতি আমি পাবো।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

অবশেষে নেইমারের ভুল স্বীকার

আপডেট সময় : ০৫:০৭:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫