ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দিচ্ছে সৌদি প্রতিষ্ঠানগুলো

স্টাফ রিপোর্টার,
835
সৌদি আরবের নিয়োগ প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাদের দাবি যে পরিমাণ শ্রমিক বাংলাদেশ থেকে যাওয়ার কথা ছিল তা কমে যাওয়ায় খরচ বৃদ্ধি পেয়েছে। সে কারণেই তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। এ খবর দিয়েছে আরব নিউজ। এ প্রসঙ্গে নিয়োগ বিশেষজ্ঞ ইব্রাহিম আল মেঘেইমিশ বলেন, চাকরি প্রত্যাশী বাংলাদেশী শ্রমিকের সংখ্যা অনেক কম। অর্থাৎ তাদেরকে শুধু বাংলাদেশ থেকে সৌদি আরব নিয়ে যাওয়ার খরচ ১০০০ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ ডলারে। তিনি আরও বলেন, দেশে শ্রমিক নিয়ে আসতে যে খরচ হচ্ছে তা মেটাতে সৌদি শ্রম মন্ত্রণালয় ঘোষিত ৭ হাজার ডলার ব্যয় যথেষ্ট নয়। একইরকম অভিযোগ এসেছে বিভিন্ন নিয়োগ প্রতিষ্ঠান মালিকদের কাছ থেকে। তারা বলছেন, খরচ বেড়েছে ৮০ শতাংশ। আল মেঘেইমিশ বলেন, ৫ লাখ বাংলাদেশী গৃহকর্মী সৌদি আরবে আসবে বলে শ্রম মন্ত্রণালয় যে দাবি করেছিল তা বাস্তবায়ন হয়নি। বর্তমানে সপ্তাহে মাত্র ৪ থেকে ৬ জন শ্রমিক সৌদি আরবে আসছে। তিনি আরও বলেন, বাংলাদেশে প্রশিক্ষণ কেন্দ্রের সংখ্যা কম। তার ওপর প্রশিক্ষণের সময় ৪ সপ্তাহ। ফলে, শ্রমিকদের এখানে আসতে দেরি হচ্ছে আর জরিমানা গুনতে হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বাংলাদেশ থেকে গৃহকর্মী নেয়া বন্ধ করে দিচ্ছে সৌদি প্রতিষ্ঠানগুলো

আপডেট সময় : ০৩:৩৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫