ঢাকা ১১:০৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মৌলভীবাজার

স্টাফ রিপোর্টার,

সংগঠন থেকে আগাছা উপড়ে নীতি আদর্শের ওপর চলতে ছাত্রলীগের নেতাকর্মীদের পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, জাতির পিতার আদর্শকে ধারণ করতে হবে। মানুষের আস্থা, ভালবাসা ও বিশ্বাস অর্জন করতে হবে। কারণ এখনো পরাজিত শক্তির চাটুকাররা দেশে আছে। বঙ্গবন্ধু বলে গেছেন, এ দেশের মাটি উর্বর, এখানে বীজ ফেললেই যেমন গাছ হয়; আবার এ উর্বর ভূমিতেই আগাছাও জšে§। আর এই আগাছাগুলোই আসলদের সর্বনাশটা করে। কাজেই আগাছাগুলো উপড়ে ফেলে ভাল গাছগুলো যাতে বেড়ে উঠতে পারে, সে পথটাই আমাদের বেছে নিতে হবে।
১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব স্মরণে সোমবার সন্ধ্যায় ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধানমন্ত্রী বলেন, ১৫ই আগস্টের হামলা শুধু একটি পরিবারের উপরই নয়। পরাজিত শক্তি স্বাধীন জাতিসত্ত্বাকে নষ্ট করতেই এ হামলা চালিয়েছিল। ক্ষমতার জন্য হত্যা করলে শুধু রাষ্ট্রপতিকে হত্যা করত। একসঙ্গে তিনটি বাড়িতে হামলা চালিয়ে পরিবারের সবাইকে হত্যা করত না। এ ধারাবাহিকতায় পঁচাত্তরের পর শুরু হয় মিথ্যা প্রচারণা। যেন আওয়ামী লীগ দেশ স্বাধীন করে বড় ভুল করে ফেলেছে।
আলোচনায় তিনি বঙ্গবন্ধুর দীর্ঘ সংগ্রামের পথে বঙ্গমাতার অবদান তুলে ধরেন। বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, একটা মানুষ দীর্ঘ পথ পাড়ি দিয়েছেন। সংগ্রামের পথে পথে অনেকে জীবন দিয়েছেন। জাতির পিতা নিজের জন্য কিছু চাননি। তার একটাই আকাক্সক্ষা ছিল। একটি ভুখণ্ড, জাতি হিসেবে বাঙালি জাতির আলাদা একটু মর্যাদা। শেখ হাসিনা বলেন, আমার মনে হয় একমাত্র নেতা তিনিই (বঙ্গবন্ধু), যিনি সংগঠন করার জন্য মন্ত্রিত্ব ত্যাগ করেছেন।
ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের সঞ্চালনায় আলোচনা সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, দলের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ড. সুলতানা শফি, শিক্ষাবিদ ড. ফখরুল আলম বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মৌলভীবাজার

আপডেট সময় : ০৯:৩৬:১০ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০১৫