ঢাকা ০৫:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

দীর্ঘদিন পর শাহেদ-নাতাশা

বিনোদন প্রতিনিধি,
807
দীর্ঘদিন পর ছোট পর্দায় একসঙ্গে হাজির হতে যাচ্ছেন তারকা দম্পতি শাহেদ শরীফ খান ও নাতাশা হায়াত। মাছরাঙা টেলিভিশনের প্রতিদিনের নিয়মিত আয়োজন ‘রাঙা সকাল’-এর বিশেষ ঈদ আড্ডায় নিজেদের ১৩ বছরের সংসারের গল্প বলবেন তারা। পিতা আবুল হায়াত কিংবা বোন বিপাশা হায়াতের মতো নাতাশা কখনোই অভিনয়ের প্রেমে পড়েননি। বরং, একজন সফল নারী উদ্যোক্তা হিসেবে তিনি কাজ করছেন ফ্যাশন হাউজ আইরিসেসের কর্ণধার হিসেবে। আড্ডাচ্ছলে নাতাশা-শাহেদ ফিরে যাবেন তাদের বিয়ের আগের সময়গুলোতে। সংসারের টক-ঝাল-মিষ্টি গল্প তো আছেই, সেই সঙ্গে শাহেদ জানাবেন, নাতাশাই কেন তার স্ত্রী হওয়ার জন্য যথার্থ। তিনি আরও জানাবেন, সুযোগ পেলে মূলধারার বাণিজ্যিক চলচ্চিত্র নির্মাণ করতে চান তিনি। আর অভিনয়ে ফেরার ব্যাপারে অনাগ্রহী নাতাশা বলবেন, ছোট পর্দায় ক্যামেরার পেছনে কাজ করার ইচ্ছে রয়েছে তার। রুম্মান রশীদ খান ও জিয়নের উপস্থাপনায়, রকিবুল আলম রুশো ও জোবায়ের ইকবালের প্রযোজনায় রাঙা সকালের এ বিশেষ পর্বটি প্রচার হবে ঈদুল আজহার ৪র্থ দিন সকাল ৭টা থেকে ৯টা মাছরাঙা টেলিভিশনে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

দীর্ঘদিন পর শাহেদ-নাতাশা

আপডেট সময় : ১১:১৯:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫