ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

মৌলভীবাজার শহরে দিন-দুপুরে ডাকাতি

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের ব্র্যাক
ব্যাংক থেকে টাকা উত্তোলন
করে নিয়ে যাওয়ার সময় লেবাছ
মিয়া (৩৫) নামে এক যুবককে
কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা
ছিনিয়ে নিয়েছে
ছিনতাইকারীরা।
রোববার (৩০ আগস্ট) বিকেল
সোয়া ৩টার দিকে এম সাইফুর
রহমান রোডে টাকা
ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে
বলে প্রত্যক্ষদর্শিরা জানান।
ছিতাইয়ের শিকার আহত লেবাছ
মিয়ার বাড়ি সদর উপজেলার
খলিলপুর ইউনিয়নের সরকার
বাজার এলাকায় বলে পুলিশ
জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
বিকেলে লেবাছ মিয়া
জুলিয়া শপিং সিটির ২য় তলায়
অবস্থিত ব্র্যাক ব্যাংক থেকে
সাড়ে তিন লাখ টাকা
উত্তোলন করে এম সাইফুর রহমান
রোড ( সাবেক সেনট্রাল রোড)
দিয়ে যাচ্ছিল। এ সময় একটি
মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত
এসে তাকে এলোপাথাড়ি
কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে
নিয়ে দ্রুত বেগে এলাকা
ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত লেবাছ
মিয়াকে উদ্ধার করে
মৌলভীবাজার ২৫০ শয্যার সদর
আধুনিক হাসপাতালে পাঠায়।
সেখানে তার শারীরিক
অবস্থার অবনতি হলে তাকে
সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়।
মৌলভীবাজার মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত
করে জানান, ছিনতাইকারীদের
ধরতে শহরে অভিযান চালানো
হচ্ছে। এ ব্যাপারে থানায়
মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

মৌলভীবাজার শহরে দিন-দুপুরে ডাকাতি

আপডেট সময় : ১০:৫৯:১৮ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫

মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার শহরের ব্র্যাক
ব্যাংক থেকে টাকা উত্তোলন
করে নিয়ে যাওয়ার সময় লেবাছ
মিয়া (৩৫) নামে এক যুবককে
কুপিয়ে সাড়ে তিন লাখ টাকা
ছিনিয়ে নিয়েছে
ছিনতাইকারীরা।
রোববার (৩০ আগস্ট) বিকেল
সোয়া ৩টার দিকে এম সাইফুর
রহমান রোডে টাকা
ছিনতাইয়ের এ ঘটনা ঘটেছে
বলে প্রত্যক্ষদর্শিরা জানান।
ছিতাইয়ের শিকার আহত লেবাছ
মিয়ার বাড়ি সদর উপজেলার
খলিলপুর ইউনিয়নের সরকার
বাজার এলাকায় বলে পুলিশ
জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়,
বিকেলে লেবাছ মিয়া
জুলিয়া শপিং সিটির ২য় তলায়
অবস্থিত ব্র্যাক ব্যাংক থেকে
সাড়ে তিন লাখ টাকা
উত্তোলন করে এম সাইফুর রহমান
রোড ( সাবেক সেনট্রাল রোড)
দিয়ে যাচ্ছিল। এ সময় একটি
মোটরসাইকেলে করে তিন দুর্বৃত্ত
এসে তাকে এলোপাথাড়ি
কুপিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে
নিয়ে দ্রুত বেগে এলাকা
ছেড়ে পালিয়ে যায়।
স্থানীয় লোকজন আহত লেবাছ
মিয়াকে উদ্ধার করে
মৌলভীবাজার ২৫০ শয্যার সদর
আধুনিক হাসপাতালে পাঠায়।
সেখানে তার শারীরিক
অবস্থার অবনতি হলে তাকে
সিলেট ওসমানী মেডিকেল
কলেজ হাসপাতালে স্থানান্তর
করা হয়।
মৌলভীবাজার মডেল থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.
আব্দুছ ছালেক বিষয়টি নিশ্চিত
করে জানান, ছিনতাইকারীদের
ধরতে শহরে অভিযান চালানো
হচ্ছে। এ ব্যাপারে থানায়
মামলার প্রস্তুতি চলছে।