ঢাকা ১১:০৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রাজধানীতে গৃহবধূকে গণধর্ষন

স্টাফ রিপোর্টার,
776
বাসা থেকে তুলে নিয়ে এক গৃহবধূকে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার রাতে রাজধানীর সবুজবাগ এলাকায় ঘটনাটি ঘটেছে। আজ শুক্রবার তাকে ডাক্তারি পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। ওই নারী জানান, মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে সবুজবাগ এলাকার খোকন, লিটন, মনির, কবির, মেহেদিসহ ১০ জন তাঁর বাসায় আসেন। এরা এলাকায় বখাটে হিসেবে চিহ্নিত। তখন তিনি ও তারা স্বামী বাসায় ছিলেন। ওই ব্যক্তিরা বাসায় এসে জানতে চান, তারা সম্পর্কে স্বামী-স্ত্রী কি না? স্বামী-স্ত্রী পরিচয় দেওয়ার পর তারা কাবিননামা দেখাতে বলেন। কিন্তু তখন বাসায় কাবিননামা না থাকায় ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। তিনি আরো জানান, টাকা দিতে না পারায় প্রথমে তার স্বামীকে মারধর করা হয়। এরপর মুখ চেপে ধরে পাশের একটি নির্মাণাধীন ভবনে নিয়ে তাঁকে ধর্ষণ করেন তারা। বিষয়টি কাউকে জানালে মেরে ফেলা হবে বলে হুমকি দেওয়া হয়। পরে তিনি থানায় গিয়ে মামলা করেন। সবুজবাগ থানার উপপরিদর্শক মুন্সি লোকমান বলেন, গতকাল রাতে ওই নারী থানায় এসে মামলা করেছেন। আসামিদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-১ এর পুলিশ ক্যাম্প পরিদর্শক মোজাম্মেল হক বলেন, ডাক্তারি পরীক্ষা শেষে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে স্থানান্তর করা হবে তাকে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রাজধানীতে গৃহবধূকে গণধর্ষন

আপডেট সময় : ১০:৪১:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫