ঢাকা ১১:০০ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘কিরণমালা’ দেখতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

স্টাফ রিপোর্টার,
756
ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসার সিরিয়াল ‘কিরণমালা’ দেখতে না পেরে সঞ্চিতা সাহা (২০) নামে অনার্স পড়ুয়া এক ছাত্রী আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার দুপুরে তার লাশ উদ্ধার করা হয়।

সঞ্চিতা নীলফামারীর ডোমার উপজেলার বোড়াবাড়ির চিত্ত রঞ্জন সাহার মেয়ে ও নীলফামারী সরকারী কলেজের অনার্স শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার রাতে ‘কিরণমালা’ সিরিয়াল দেখা নিয়ে সঞ্চিতা ও তার ছোট বোন মল্লিকার (১১) ঝগড়া হয়। সঞ্চিতা ‘কিরণমালা’ দেখতে না পেয়ে রাগ করে নিজ ঘরের ভিতরে ঢুকে দরজা লাগিয়ে দেয়। সারারাত ও সকাল পার হয়ে দুপুর হলেও সঞ্চিতা ঘরের দরজা খোলেনি। অনেক ডাকাডাকির সাড়া না পাওয়ায় বাড়ির লোকজন ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ঘরের আড়ার সাথে সঞ্চিতার ঝুলন্ত লাশ দেখতে পায়।

ডোমার থানার অফিসার্স ইনচার্জ মো: মোয়াজ্জেম হোসেন জানান, আত্মহত্যার খবর পেয়েছি। নিহতদের পরিবার ও এলাকাবাসীর সাথে কথা বলে ব্যবস্থা নেয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘কিরণমালা’ দেখতে না পেরে কলেজ ছাত্রীর আত্মহত্যা

আপডেট সময় : ০৯:৩২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫