ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

হাসপাতালে ইঁদুরের আক্রমণে নবজাতকের মৃত্যু

স্টাফ রিপোর্টার,
730
ভারতের দক্ষিণাঞ্চলে ইঁদুরের আক্রমণে একটি সরকারি হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ১০ দিনের এক নবজাতকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নবজাতকের মা এ অভিযোগ করেন।

অন্ধ্র প্রদেশের গুন্টুর জেলায় বুধবার এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নবজাতকটি মূত্রথলির সমস্যার কারণে ওই হাসপাতালে চিকিত্সাধীন ছিল। এ ঘটনায় হাসপাতালটির তিনজন স্বাস্থ্য-কর্মকর্তাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

নিহত নবজাতকের মা চাভালি লক্ষ্মী অভিযোগ করেন, নবজাতক নিবিড় পরিচর্যা ইউনিটে শিশুটির কয়েকটি আঙুল ইঁদুরে কেটেছে বলে তিনি হাসপাতাল স্টাফদের এ ব্যাপারে সতর্ক করেছিলেন।

চাভালি লক্ষ্মী টিভি সাংবাদিকদের বলেন, আমাদের শিশুটির একটি সার্জারি হওয়ার কথা ছিল, কিন্তু বুধবার আমরা তার ডান হাতে জখম দেখতে পাই। ইঁদুর তার আঙুলগুলো খেয়ে ফেলেছে।

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইড়ু বলেন, তিনি হাসপাতালের তিনজন কর্মকর্তাকে বহিষ্কার করেছেন এবং ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন। নাইড়ু টুইটারে লেখেন, ‘গুন্টুর হাসপাতালে ইঁদুরের কামড়ে শিশুমৃত্যুর খবরে মর্মাহত ও গভীরভাবে বিচলিত।’ তিনি লিখেছেন, এ ধরনের ঘটনা ঘটা উচিত নয় বলে তিনি কর্মকর্তাদের হুঁশিয়ার করে দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

হাসপাতালে ইঁদুরের আক্রমণে নবজাতকের মৃত্যু

আপডেট সময় : ০৮:২১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০১৫