ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

আবারো প্যারোলে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

বিনোদন প্রতিনিধি,
709
মুম্বাই বোমা বিস্ফোরণের সাজাপ্রাপ্ত আসামি বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত প্যারোলে মুক্তি পাচ্ছেন। তার আবেদনে পরিপ্রেক্ষিতে ৩০ দিনের প্যারোল অনুমোদন করেছে মহারাষ্ট্র প্রশাসন। বুধবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত জুনে মেয়ের অসুস্থতার কারণ দেখিয়ে প্যারোলের জন্য আবেদন করেছিলেন সঞ্জয়। এর আগেও কয়েকবার প্যারোলে মুক্তি পেয়েছিলেন তিনি। এটি নিয়ে গণমাধ্যমে আলোচনা-সমালোচনাও কম হয়নি। দাবি করা হচ্ছে, তারকা খ্যাতির কারণে সঞ্জয় নাকি বিশেষ সুবিধা পাচ্ছেন।

এএনআইয়ের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সঞ্জয়ের মেয়ের নাকের অস্ত্রেপচার করা হবে। এজন্য তার প্যারোলের আবেদন মঞ্জুর করা হয়েছে। দুইদিন আগেই পুনে বিভাগীয় কমিশনার এই আবেদন মঞ্জুর করেন। প্রয়োজনীয় কাজ শেষ করে সঞ্জয় বাড়ি যাবেন। ৩০ দিনের প্যারোল আরো ৬০ দিন পর্যন্ত বাড়ানো যাবে। এর মানে হচ্ছে, সঞ্জয় প্যারোলে দিন মাস বাইরে থাকতে পারবেন।

বোমা হামলার মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর ২০১৩ সালের মে মাসে সঞ্জয়ের সাজা শুরু হয়। এর মধ্যে ১৪৬ দিন তিনি প্যারোলে বাইরে ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

আবারো প্যারোলে মুক্তি পাচ্ছেন সঞ্জয় দত্ত

আপডেট সময় : ০৭:৪১:৪০ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫