ঢাকা ০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

২০১৫ সালের মধ্যেই গ্রেনেড হামলা মামলার বিচার: কামরুল

স্টাফ রিপোর্টার,
694
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, ২০১৫ সালের মধ্যেই ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার সম্পন্ন হবে। ২০০৪ সালের ২১ আগস্ট ক্ষমতাসীন দল বিএনপি’র রাজনৈতিক সিদ্ধান্তে ও রাষ্ট্রীয় আয়োজনে গ্রেনেড হামলা হয়েছে। এরাই (বিএনপি) বিচারকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য এই মামলার আলামত নষ্ট করেছে। এ বছরের মধ্যেই এই মামলার বিচার প্রক্রিয়া সমাপ্ত হবে।

মঙ্গলবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তিনি। মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মহিলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুন্নেসা মোশাররফের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, মহিলা সম্পাদক ফজিলাতুন্নেছা ইন্দিরা, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সংসদ সদস্য শিরিন নাঈম পুনম প্রমুখ বক্তব্য রাখেন।

কামরুল ইসলাম বলেন, তৎকালিন ক্ষমতাসীন দল বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তে এ হামলা করা হয়েছিল। তখন রাষ্ট্র হতাহতদের পাশে ছিল না। বরং তারা হামলাকারীদের পালিয়ে যেতে সহায়তা করেছে। মামলার আলামত নষ্ট করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

২০১৫ সালের মধ্যেই গ্রেনেড হামলা মামলার বিচার: কামরুল

আপডেট সময় : ১১:৩৫:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫