ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ফুলছড়িতে ডাকাতের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

87888
যমুনা চরে ডাকাতের গুলিতে আহত মোহাম্মদ ফরহাদ আলী মুন্সি (৪০) নামে এক ইমামের মৃত্যু হয়েছে। শনিবার রাতে ফুলছড়ি উপজেলার আনন্দবাড়ি চরের বাঙ্গালপাড়া গ্রামে নিজ বাড়িতে তিনি মারা যান। তিনি আনন্দবাড়ি চরের বাঙ্গালপাড়া গ্রামের মৃত ফইম উদ্দিনের ছেলে এবং ওই গ্রামের একটি মসজিদের ইমাম।
উল্লেখ্য, শুক্রবার রাতে ডাকাতের গুলিতে আহত হন তিনি। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন মোল্যা জানান, শুক্রবার রাতে ফরহাদ আলী মুন্সির বাড়িতে তার ছোট বোনের বিয়ের অনুষ্ঠান চলছিল। রাত ২টার দিকে একদল ডাকাত তাদের বাড়িতে ডাকাতির চেষ্টা করে। এ সময় এলাকার লোকজন বাধা দিলে ডাকাতরা ৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এতে ফরহাদ আলী মুন্সি ও একই গ্রামের মামুন মিয়া গুরুতর আহত হয়। মামুনকে শনিবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ফুলছড়িতে ডাকাতের গুলিতে আহত ব্যক্তির মৃত্যু

আপডেট সময় : ১০:৫৪:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫