ঢাকা ১১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মালয়েশিয়ায় অভিবাসীদের গণকবরের সন্ধান

স্টাফ রিপোর্টার
669
মালয়েশিয়া কর্তৃপক্ষ থাইল্যান্ডের সঙ্গে সীমান্ত-সংলগ্ন একটি এলাকায় ২৪ জনের একটি গণকবরের সন্ধান পেয়েছে। ধারণা করা হচ্ছে, লাশগুলো হতভাগ্য অভিবাসীদের। গতকাল স্থানীয় পুলিশ বুকিত ওয়াং বার্মা এলাকার একটি গণকবর থেকে ওই ২৪ জনের মৃতদেহ উদ্ধার করে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এর আগে গত মে মাসে ওই এলাকার কাছে মানব পাচারকারী চক্রের কয়েকটি অবৈধ আস্তানা থেকে শত শত অভিবাসীর মৃতদেহের সন্ধান পায় পুলিশ। তবে উদ্ধারকৃত মৃতদেহগুলো মিয়ানমারের রোহিঙ্গা মুসলমানদের কিনা, সে ব্যাপারে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ। হতভাগ্যদের মধ্যে কোন বাংলাদেশী আছেন কিনা, প্রাথমিকভাবে তাও জানা যায়নি। থাইল্যান্ড-মালয়েশিয়ার সীমান্ত-সংলগ্ন ঘন জঙ্গলকে ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করে থাকে মানব পাচারকারী চক্রগুলো। মিয়ানমার ও বাংলাদেশ থেকে সমুদ্রপথে বোটে এ দেশ দুটির সীমান্তরক্ষীদের চোখ ফাঁকি দিয়ে অনুপ্রবেশ করে চক্রের সদস্যরা। গোপন আস্তানায় জিম্মি করে রাখা হয় অভিবাসীদের এবং মুক্তিপণ আদায় করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মালয়েশিয়ায় অভিবাসীদের গণকবরের সন্ধান

আপডেট সময় : ১০:২০:০৮ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫