ঢাকা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বোল্টই চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক,
660
দর্শকরা জয় শেষে উসাইন বোল্টের উদযাপন দেখলেন আরও একবার। বেইজিংয়ে বিশ্ব অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপে ১০০ মিটারের শিরোপা জিতলেন উসাইন বোল্টই। গতকাল এতে তিনি সময় করেন ৯.৭৯ সেকেন্ড। মার্কিন তারকা জাস্টিন গ্যাটলিন দৌড় শেষ করেন ৯.৮০ সেকেন্ডে। ৯.৯২ সেকেন্ড সময় করে ব্রোঞ্জ পদক জেতেন অপর মার্কিন দৌড়বিদ ট্রাইয়ান ব্রোমেল। ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে শীর্ষ পাঁচ দৌড়বিদের টাইমিং ছিল ৯.৯৪ সেকেন্ডের নিচে। তলপেটের ইনজুরির কারণে মওসুমে মাত্র দুইবার দৌড়ের ট্যাকে দেখা গিয়েছিল উসাইন বোল্টকে। চলতি বছর তার সেরা টাইমিংটাও ছিল ভক্তদের কাছে দুশ্চিন্তার। গত জুলাইয়ে লন্ডনে অ্যানিভারসারি গেমসে বোল্ট সময় করেন ৯.৮৭ সেকেন্ড। আর ১০০ মিটারে বছরের সেরা চার টাইমিংয়ের মালিক ছিলেন জাস্টিন গ্যাটলিন। এতে গত মে মাসে দোহা মিটে গ্যাটলিন সময় করেন ৯.৭৪ সেকেন্ড। এবারের বিশ্ব অ্যাথলেটিকস আসর শুরুর আগে ক্রীড়াবিশ্বে আলোড়ন ডোপিং ইস্যু নিয়ে। ইংলিশ দৈনিক সানডে টাইমস ও জার্মান এক টিভি চ্যানেলের দাবি, ২০০১ থেকে ২০১২ পর্যন্ত অলিম্পিক ও বিশ্ব আসরে ১৪৬টি পদক জয়ী অ্যাথলেট ডোপপাপী। সমালোচনা হচ্ছিল গ্যাটলিনকে নিয়েও। ২০০১ সালে নিষিদ্ধ ওষুধ অ্যামফিটামিন গ্রহণের দায়ে নিষেধাজ্ঞা পোহান গ্যাটলিন। ১০০ মিটারে ২০০৫ বিশ্ব শিরোপাজয়ী গ্যাটলিন ২০০৬-এ নিষেধাজ্ঞা পান গুরুতর দায়ে। বলবর্ধক স্টেরয়েড গ্রহণের দায়ে আট বছরের নিষেধাজ্ঞা পান গ্যাটলিন। আর আপিল শেষে গ্যাটলিনের শাস্তি নেমে আসে চার বছরে। যদিও ক্যারিয়ারে দুইবার নিষেধাজ্ঞা পোহানো গ্যাটলিনের আজীবন নিষেধাজ্ঞা দেখতে চান অ্যাথলেটিকসের বোদ্ধা বিশ্লেষকরাও। অসলো বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানান, একজন অ্যাথলেট স্টেরয়েড গ্রহণের সুবিধা পায় বছরের পর বছর।
১০০ মিটারের ফল
উসাইন বোল্ট (জ্যামাইকা) ৯.৭৯
জাস্টিন গ্যাটলিন (যুক্তরাষ্ট্র) ৯.৮০
ট্রাইয়ান ব্রোমেল (যুক্তরাষ্ট্র) ৯.৯২
আন্দ্রে ডি গ্রোসা (কানাডা) ৯.৯২
মাইক রজার্স (যুক্তরাষ্ট্র) ৯.৯৪

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বোল্টই চ্যাম্পিয়ন

আপডেট সময় : ১২:৫৩:০৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫