ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

শওকত মাহমুদের ৮০ দিনের রিমান্ড চায় পুলিশ

স্টাফ রিপোর্টার,
657
আরও আটটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাংবাদিক শওকত মাহমুদকে ৮০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেছে পুলিশ। গতকাল ঢাকার সিএমএম আদালতে রাজধানীর পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা মামলাগুলোতে ১০ দিন করে মোট ৮০ দিনের রিমান্ডের আবেদন জানানো হয়। পাঁচটি মামলা পল্টন থানায় ও তিনটি মতিঝিল থানায় দায়ের করা। নতুন এ আট মামলাসহ এ পর্যন্ত ১২টি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। শওকত মাহমুদের আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে জানান, সোমবার রিমান্ড শুনানি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি শওকত মাহমুদকে গত ১৮ই আগস্ট আটক করা হয়।
বিগত সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীর নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা ফ্রন্ট ‘আদর্শ ঢাকা আন্দোলন’-এর ব্যানারে সংবাদ সম্মেলনের আগে রাজধানীর পান্থপথে সামারাই কনভেনশন সেন্টারের সামনে থেকে তাকে আটক করে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল। পুলিশের বাধার কারণে ওই সংবাদ সম্মেলনও পণ্ড হয়ে যায়। সিটি নির্বাচনের অনিয়ম এর তথ্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছিল। আটকের পর যাত্রাবাড়ীতে গাড়ি পোড়ানোর তিনটি মামলা ও রমনা থানার হত্যা ও বিস্ফোরক আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়। গত ১৯শে আগস্ট আদালতে হাজির করে রমনা থানার মামলায় ১০ দিনের রিমান্ডের আবেদন জানায় ডিবি পুলিশ। আদালত তিনদিনের রিমান্ড মঞ্জুর করলে সেদিনই তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়। শনিবার রিমান্ড শেষে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

শওকত মাহমুদের ৮০ দিনের রিমান্ড চায় পুলিশ

আপডেট সময় : ১২:৪৩:২১ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০১৫